মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রথমবারের ‘জু-জিতসু’ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। জুজুৎসু মূলত মার্শাল আর্টের জাপানি একটি সংস্করণ। এতে কোনো প্রকার অস্ত্র ব্যবহার না করে বা ছোট অস্ত্র ব্যবহার করে অস্ত্রধারী বা ঢাল ব্যবহারকারী বিপক্ষকে পরাস্ত করতে হয়। প্রথমবারেই অসাধারণ নৈপুণ্য দেখান তিনি। টুর্নামেন্টে একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন জাকারবার্গ। স্মরণীয় এই ইভেন্টের ছবির অ্যালবাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া পোস্টে জাকারবার্গ লেখেন, আমার প্রথম জিউ জিতসু টুর্নামেন্টে অংশগ্রহণ করেছি এবং গেরিলা জিউ জিতসু দলের হয়ে কিছু পদক জিতেছি।পোস্টে তিনি তার ৩জন প্রশিক্ষক কে ধন্যবাদও জানান।
পোস্ট করা কিছু ছবিতে জাকারবার্গকে সাদা ট্রেনিং ইউনিফর্ম পরে খেলতে দেখা যায়। আরেকটি ছবিতে তাকে তাঁর প্রশিক্ষকদের সঙ্গে দেখা যায়।
অ্যালবামটি শেয়ার করার পর থেকে তার পোস্টে ১ লাখ ৫০ হাজারেরও বেশি লাইক এবং বেশ কয়েকটি মন্তব্য পরেছে।

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
১১ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
২ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৪ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৪ দিন আগে