
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) দুপুর থেকে আজ শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিনজন শিশুর মৃত্যু হয়েছে।
এই অবস্থায় হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন রাজশাহীর নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে এই সংক্রামক রোগের চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি হাসপাতাল থেকেই যেন সংক্রমণ ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখতে বলেছেন।
হাসপাতালটিতে সবশেষ মারা যাওয়া তিন শিশু হলো, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চার মাস বয়সী সিনথিয়া, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাঁচ মাস বয়সী রুহি এবং নাটোরের বাগাতিপাড়ার পাঁচ মাস বয়সী শিশু সামিয়া। তাদের প্রত্যেকের হামের উপসর্গ ছিল।
হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, হাসপাতালটিতে এখন হামের উপসর্গ নিয়ে ১৪৯ শিশু চিকিৎসাধীন রয়েছে। যে সংখ্যক রোগী ছাড়পত্র পাচ্ছে, তার চেয়ে বেশি ভর্তি হচ্ছে। তাই আইসোলেশন ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে।
শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে মাত্র তিন শিশু। সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৭৭ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৮ শিশু।

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬ কে’ স্মার্টফোনটি অত্যাধুনিক এআই প্রযুক্তি ও শক্তিশালী ব্যাটারির সমন্বয়ে তৈরি। অপো এ৬কে ফোনের প্রধান আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া অনেকের কাছেই ‘ড্রিম’। আর এই স্বপ্ন পূরণ করতে একেক জন আবেদন করেন একেক যোগ্যতায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেল দারুণ এক তথ্য। বিশ্বজুড়ে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা ঝুঁকছেন দেশটির ভিসা নিতে।
১ দিন আগে
বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের আয়োজনে সম্মেলনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন। কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এর ফলে দেশের টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডেটা সেন্টার সেবাসমূহ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এই খাতগুলো আধুনিক রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল কার্যক্রমের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছ
২ দিন আগে