
বর্তমান ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যম নয়, শিক্ষা ও জ্ঞানের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবেও জায়গা করে নিচ্ছে। এর মধ্যে টিকটকের স্টেম (STEM) ফিড একটি উদ্ভাবনী উদ্যোগ, যা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতবিষয়ক শিক্ষামূলক ও তথ্যবহুল ভিডিওগুলো ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছে দেয়।
টিকটক স্টেম ফিড কী
টিকটক স্টেম ফিড হলো টিকটকের একটি বিশেষ ফিচার, যেখানে স্টেমসম্পর্কিত বিভিন্ন ভিডিও, টিউটোরিয়াল, এক্সপেরিমেন্ট, হ্যাকস এবং জ্ঞানবর্ধক কনটেন্ট এক জায়গায় সংগৃহীত থাকে। এই ফিডের মাধ্যমে ব্যবহারকারীরা বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় ও প্রেরণামূলক বিষয়ও উপভোগ করতে পারেন।
এই ফিড মূলত শিক্ষার্থীদের স্টেম বিষয়ে আগ্রহ বাড়ানো, নতুন ধারণা শেখানো এবং জ্ঞানের পরিধি বৃদ্ধি করার লক্ষ্যে তৈরি। বিভিন্ন বিজ্ঞানী, শিক্ষক, শিক্ষার্থী এবং স্টেম উৎসাহী ক্রিয়েটররা এই ফিডে তাঁদের কনটেন্ট শেয়ার করে থাকেন।
এই ফিডে শুধু বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) বিষয়ক ভিডিও দেখানো হয়। স্টেম ফিডে যে কনটেন্ট প্রদর্শিত হয়, তা একটি পর্যালোচনার (রিভিউ) প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হয়, যেন তা শিক্ষামূলকভাবে সঠিক এবং উপযুক্ত হয়। বিভিন্ন স্বাধীন সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে অংশীদারত্বে কাজ করে, যাতে স্টেম ফিডের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য কনটেন্ট তৈরি ও যাচাই করা যায়।
টিকটকে স্টেম ফিড চালু করবেন যেভাবে
আপনার ডিভাইসে টিকটকের সর্বশেষ সংস্করণ চালু থাকলে স্টেম ফিড ডিফল্ট চালু থাকার কথা। তবে কারও ফোনে এই ফিড দেখা না গেলে তা সেটিংস থেকে চালু করা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. টিকটক অ্যাপটি খুলুন।
২. নিচের ডান দিকে থাকা ‘প্রোফাইল’ অপশনে ট্যাপ করুন।
৩. ওপরের ডান কোনায় থাকা মেনু বোতামে (☰) চাপ দিন।
৪. এবার ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনটি নির্বাচন করুন।
৫. এরপর ‘কনটেন্ট প্রিফারেন্সেস’-এ যান।
৬. সেখানে স্টেম ফিড অপশনটি খুঁজে বের করুন।
৭. অপশনটির পাশে থাকা ‘টগল’ বাটনে ট্যাপ করে সেটি চালু বা বন্ধ করুন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে বিপুল বিনিয়োগের অংশ হিসেবে বড় আকারের কর্মী ছাঁটাই চালিয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওরাকল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংখ্যা ১০ হাজারেরও বেশি হতে পারে।
২ দিন আগে
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন টেক জায়ান্টদের লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, আজ বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে অ্যাপল, মাইক্রোসফট এবং গুগলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানো হবে।
২ দিন আগে
একসময় অসুস্থ বোধ করলে চিকিৎসকের কাছে কিংবা রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে যাওয়াই ছিল একমাত্র উপায়। কিন্তু প্রযুক্তির দ্রুত বিবর্তন সেই চিরচেনা দৃশ্যপট বদলে দিচ্ছে। এখন আপনার হাতে থাকা একটি ছোট ঘড়ি শুধু সময় নয়, নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে আপনার হৃৎস্পন্দন আর অক্সিজেনের মাত্রা।
৩ দিন আগে
অস্ত্রোপচার ছাড়া দীর্ঘ সময় ধরে ইঁদুরের মস্তিষ্ক পর্যবেক্ষণের প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা বিজ্ঞানীরা। এতে মাথার ত্বক ও খুলি অক্ষত রেখেই মগজের উচ্চ রেজল্যুশনের ছবি ধারণ করা সম্ভব। ‘চায়না সায়েন্স ডেইলি’ এ তথ্য জানায়। গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে।
৩ দিন আগে