
নিজেদের অনুভূতি, চিন্তা বা দৈনন্দিন জীবন সৃজনশীলভাবে তুলে ধরতে ফেসবুকের স্টোরি ফিচার ব্যবহার করেন অনেকে। এর মাধ্যমে অডিয়েন্সদের বেশি আকর্ষণ করা যায়। এ ছাড়া সম্প্রতি ফেসবুক স্টোরির মাধ্যমে আয়ের সুযোগও দিচ্ছে মেটা। মনিটাইজেশনের আওতায় থাকা সব দেশের ক্রিয়েটররা এই সুবিধা পাবেন।
ফেসবুক স্টোরি তৈরি এবং পোস্ট করা অনেক সহজ। বিভিন্ন টুল এবং অপশনের মাধ্যমে ফিচারটি আরও বেশি কার্যকর ও সৃজনশীলভাবে ব্যবহার করা যায়।
ফেসবুক স্টোরি কী
ফেসবুক স্টোরি হলো এমন টেক্সট, ছবি ও ভিডিওর সংগ্রহ, যা পোস্টের ২৪ ঘণ্টার মধ্যে হারিয়ে যায়। এর ফলে আরও দ্রুত তথ্য শেয়ার করা যায়। এতে বিভিন্ন ধরনের ইফেক্ট, টেক্সট এবং স্টিকার যোগ করা যায়, যা স্টোরিকে সাধারণ পোস্টের তুলনায় আরও আকর্ষণীয় করে তোলে।
স্বাভাবিক ফিড পোস্টের তুলনায় ফেসবুক স্টোরি আলাদাভাবে কাজ করে। এখানে কে কে আপনার কনটেন্ট দেখেছে, তা দেখা যায়। আর আপনার স্টোরিতে প্রতিক্রিয়া জানাতে এবং মন্তব্য করতে পারবেন অন্য ব্যবহারকারীরা। এসব মন্তব্য আপনার ইনবক্সে মেসেজ হিসেবে চলে আসবে। এর মাধ্যমে অডিয়েন্সের সঙ্গে কথোপকথন শুরু করার সুযোগ পাওয়া যায়।
ফেসবুক ফিডের একদম ওপরের দিকে স্টোরিগুলো দেখা যায়। ফেসবুক স্টোরি ফেসবুকের ওয়েব ভার্সন এবং মোবাইল অ্যাপ থেকে ব্যবহার করা যাবে।
ফেসবুক স্টোরি তৈরি ও পোস্ট করবেন যেভাবে—
১. ফেসবুকে প্রবেশ করুন।
২. এখন ফেসবুক ফিডের ওপরের দিকে থাকা ‘ক্রিয়েট স্টোরি’ অপশনে ট্যাপ করুন।
৩. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে স্টোরি তৈরির জন্য অনেকগুলো অপশন দেখা যাবে। সেই সঙ্গে ফোনের গ্যালারিও দেখা যাবে।
৪. এই পেজ থেকে বিভিন্ন ধরনের স্টোরি তৈরি করা যাবে।
ছবি বা ভিডিও পোস্ট: গ্যালারিতে স্ক্রল করে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন। এ ছাড়া গ্যালারির সঙ্গে তীর চিহ্ন ট্যাপ করে ফোনের বিভিন্ন ফোল্ডার দেখা যাবে। এসব ফোল্ডারের ওপর ট্যাপ করেও কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও নির্বাচন করা যাবে।
টেক্সট: এই পেজে টেক্সট অপশনে ট্যাপ করুন। এখন যেকোনো কিছু টাইপ করুন। এখানে টেক্সট ফরম্যাট পরিবর্তন করার জন্য নিচে কতগুলো অপশন দেখা যাবে। পছন্দমতো টেক্সট ফরম্যাট নির্বাচন করেও নিজের মনের কথা টাইপ করুন।
মিউজিক: শুধু ছবি, ভিডিও বা টেক্সট নয়; গানও স্টোরি হিসেবে শেয়ার করা যায়। এ জন্য ‘মিউজিক’ অপশনে ট্যাপ করুন। এরপর গানের অনেকগুলো তালিকা দেখাবে। তালিকা থেকে গান নির্বাচন করুন কিংবা ওপরের দিকে থাকা সার্চ বাটনে গানের নাম টাইপ করে কাঙ্ক্ষিত গান খুঁজে বের করুন। এই গানের সঙ্গে গ্যালারি থেকে ছবিও যুক্ত করা যাবে বা পছন্দমতো ব্যাকগ্রাউন্ডে যুক্ত করা যাবে।
বুমেরাং: এখন ফেসবুক স্টোরিতে ইনস্টাগ্রামের মতো বুমেরাংও পোস্ট করা যাবে। এ জন্য ওপরের বুমেরাং অপশনে ট্যাপ করুন। এরপর ‘অ্যালাও অ্যাকসেস’ অপশনে ট্যাপ করুন। ফলে ফেসবুক আপনার ক্যামেরা ব্যবহারের অনুমতি পাবে। এখন সাধারণভাবে ক্যামেরার শাটার বাটন বা এখানে বুমেরাং বাটনে ট্যাপ করুন। বুমেরাং তৈরি করুন।
কোলাজ: এই অপশনের মাধ্যমের গ্যালারি থেকে একাধিক ছবি নির্বাচন করুন, যা কোলাজ করে শেয়ার করা যাবে।
৪. পছন্দমতো স্টোরি তৈরি শেষ হলে নিচের সেটিংস থেকে স্টোরিটি নির্দিষ্ট অডিয়েন্সের কাছে সীমাবদ্ধ রাখতে পারবেন বা পাবলিকলি শেয়ার করতে পারবেন। সুবিধা অনুযায়ী যেকোনো সেটিংস নির্বাচন করুন।
৫. স্টোরি তৈরি শেষ হলে এবং পছন্দমতো সেটিংস নির্বাচন হলে এবার ‘শেয়ার’ বাটনে ট্যাপ করুন। ফলে স্টোরিটি পোস্ট হবে।
এভাবে একাধিক স্টোরি তৈরি করতে পারবেন।
স্টোরটি ডিলিট করবেন যেভাবে
স্টোরি ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে গিয়ে আর্কাইভ হয়ে যায়। তবে ভুলক্রমে কোনো স্টোরি শেয়ার করলে তা সঙ্গে সঙ্গে ডিলিট করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. প্রথমে ফেসবুক চালু করুন।
২. নিউজ ফিডের ওপরের দিকে নিজের স্টোরিগুলো দেখা যাবে। এখন নিজের স্টোরির ওপর ট্যাপ করুন
৩. এরপর ডান কোনায় থাকা তিন ডট আইকনে ট্যাপ করুন। এবার অপশনগুলো থেকে ‘ডিলিট’ বাটনে ট্যাপ করুন।

আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
১৬ ঘণ্টা আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২০ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ বুধবার এক বিবৃতিতে ৪৪ লাখ ফলোয়ারের ভেরিফায়েড ফেসবুক পেজটির কার্যক্রম বন্ধের কথা জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বছর পাঁচেক আগে করোনার সংক্রমণে পৃথিবী থেমে গিয়েছিল, পুরো মানবসভ্যতা বিলীন হতে বসেছিল। আর তার ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর বিষাদময় বৈশ্বিক মহামারির ইতিহাসও আমাদের জানা আছে। ১৯১৮ থেকে ১৯২০ সাল—এই দুই বছরে ২০০ কোটির কম মানুষের এই পৃথিবীর ৩ থেকে ৫ কোটি মানবসন্তানের জীবনহানি ঘটিয়েছিল সেই ভয়ংকর ভাইরাস।
২ দিন আগে