বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এসব সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো ফেসবুক। তবে, অনেক সময় কিছু অস্বস্তিকর বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যেখানে কাউকে আনফ্রেন্ড বা ব্লক করার প্রয়োজন হয়।
কাউকে আনফ্রেন্ড করলে আপনি ওই ব্যক্তির পোস্ট বা আপডেট দেখতে পারবেন না এবং তাকে আপনার বন্ধু তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তিও আপনার পোস্ট দেখতে পারবে না। তবে আপনার পাবলিক করা পোস্টগুলো ওই ব্যক্তি দেখতে পারবে।
এদিকে কাউকে ব্লক করলে, সেই ব্যক্তি আপনার প্রোফাইলও দেখতে পারবে না এবং আপনিও তার পোস্টগুলোও দেখতে পাবেন না। এ ক্ষেত্রে দুজনের প্রোফাইল থাকলেও কেউ কারও পোস্ট দেখতে পারে না।
ফেসবুকে কাউকে আনফ্রেন্ড ও বল্ক করার প্রক্রিয়াটি খুবই সহজ একটি প্রক্রিয়া। খুব অল্প সময়েই এগুলো করা যায়।
ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করবেন যেভাবে
১. আপনার ফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।
৩. এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।
৫. কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘আনফ্রেন্ড’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
ফেসবুকে কাউকে ব্লক করবেন যেভাবে
১. আপনার ফোনে ফেসবুক চালু করুন।
২. এরপর ওপরের দিকে থাকা ‘ফ্রেন্ডস’ (মানুষের মতো আইকোনে) আইকোনে ট্যাপ করুন।
৩. এবার ‘ইউওর ফ্রেন্ডস’ অপশনে ট্যাপ করুন।
৪. এখন স্ক্রিনে সবগুলো ফেসবুক বন্ধুর তালিকা দেখাবে। যাকে ব্লক করতে চান তালিকাটি স্ক্রল করে তাকে খুঁজে বের করুন। তবে বন্ধু তালিকা বড় হলে ওপরের দিকে সার্চ বাটনে ট্যাপ করুন এবং কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখুন।
৫. কাঙ্ক্ষিত বন্ধুকে খুঁজে পাওয়া পর তার নামের পাশে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৬. মেনু থেকে ‘ব্লক’ অপশনে ট্যাপ করুন।
৭. এরপর পপ আপ নোটিফিকেশন থেকে ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
এভাবে সহজেই কাউকে বল্ক করা যাবে। ব্লক করলে সে ব্যক্তি আপনাকে মেসেজও পাঠাতে পারবে না। তবে শুধু আনফ্রেন্ড করলেও ওই ব্যক্তি আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

দীর্ঘ ভ্রমণের পর অবশেষে হোটেলে পৌঁছানো। হাতে ভারী ব্যাগ, শরীরে ক্লান্তি, মাথায় একটাই চিন্তা—এবার একটু বিশ্রাম। রিসেপশনে চেক-ইন শেষ। হাতে রুমের কার্ড। দরজা খুলে ঘরে ঢোকার পর ব্যাগটা মেঝেতে রাখার আগেই চোখ ঘুরে বেড়ায় ঘরের এদিক-ওদিক।
১১ ঘণ্টা আগে
নৃত্যশিল্পী হিসেবে পথচলা শুরু, এরপর অভিনয় আর সংগীতে একের পর এক সাফল্য জেনিফার লোপেজের ক্যারিয়ার যেন নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। ১৯৯১ সালে ‘ইন লিভিং কালার’ শো-এর নৃত্যশিল্পী হিসেবে কাজ শুরু করা জেনিফার ১৯৯৫ সালে ‘মাই ফ্যামিলি’ সিনেমার মাধ্যমে হলিউডে পা রাখেন।
১৩ ঘণ্টা আগে
সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়াটা যাঁদের কাছে আলসেমির কাজ, তাঁরা সহজ একটি কাজ করতে পারেন; এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটি লবণ মিশিয়ে পান করুন।
১৫ ঘণ্টা আগে
জাপানের আধুনিক শিল্পকলার ইতিহাসে অন্যতম নাম ইয়ায়োই কুসামা। ১৯২৯ সালে জন্ম নেওয়া এই শিল্পী এ বছরের ১৪ আগস্ট ৯৭ বছর বয়সে টোকিওর একটি হাসপাতালে মারা যান। ‘পলকা ডটের রানি’ হিসেবে পরিচিত ছিলেন কুসামা।
১৬ ঘণ্টা আগে