
স্মার্টফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ফোনের অ্যাপগুলো নিয়মিত আপডেট হতে থাকে। তবে স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট ফিচার একদিক থেকে যেমন সহায়ক, তেমনি অনেক সময় বিরক্তিরও কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে, যখন আপনি মোবাইল ডেটা ব্যবহার করছেন বা ফোনে জায়গা কম। তবে এই ফিচার খুব সহজেই বন্ধ করা যায়।
অ্যান্ড্রয়েড ফোনে অটোমেটিক অ্যাপ আপডেট বন্ধ করবেন যেভাবে
১. প্লে স্টোর অ্যাপ খুলুন।
২. ওপরের ডান পাশে থাকা ‘প্রোফাইল আইকনে’ চাপ দিন।
৩. এখন সেটিংস অপশনে যান।
৪. এবার নেটওয়ার্ক প্রেফারেন্সেস নির্বাচন করুন।
৫. এখন ‘অটো আপডেট অ্যাপস’-এ তিনটি অপশন দেখতে পাবেন—
ওভার এনি নেটওয়ার্ক: ওয়াই-ফাই বা মোবাইল ডেটা—যেটাই থাকুক, সব সময় অ্যাপ আপডেট হবে।
ওভার ওয়াই-ফাই অনলি: শুধু ওয়াই-ফাই থাকলেই অটো আপডেট হবে (ডেটা বাঁচাতে ভালো)।
ডোন্ট অটো আপডেট অ্যাপস: কোনো অ্যাপই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে না। আপনি চাইলে নিজে গিয়ে আপডেট করতে পারবেন।
৬. আপনার পছন্দ অনুযায়ী অপশনটি নির্বাচন করে ‘ডান’ অপশনে চাপ দিন।
নির্দিষ্ট কোনো অ্যাপের জন্য অটো আপডেট বন্ধ করতে চাইলে
১. প্লে স্টোরে গিয়ে যে অ্যাপটির অটো আপডেট বন্ধ করতে চান, সেটি সার্চ করে খুলুন।
২. ওপরের ডান কোণে থাকা থ্রি ডট মেনুতে চাপ দিন।
৩. যদি ‘অ্যানাবেল অটো আপডেট’ লেখা দেখা যায় এবং তাতে টিক চিহ্ন থাকে, তাহলে তার টিক চিহ্ন ট্যাপ করে সরিয়ে দিন।
আইফোন অটো আপডেট চালু বা বন্ধ করার নিয়ম
১. সেটিংস অ্যাপে যান।
২. নিচে স্ক্রল করে ‘অ্যাপ স্টোর’ অপশনে চাপ দিন।
৩. এবার ‘অটোমেটিক ডাউনলোডস’ সেকশনের অধীনে ‘অ্যাপ আপডেটস’ নামে একটি সুইচ দেখতে পাবেন। ফিচারটি চালু করতে এর পাশের বাটনে ট্যাপ করুন। ফলে এটি সবুজ হয়ে যাবে। বন্ধ করতে টগল বাটনে চাপ দিন। এই বাটন বন্ধ হলে তা ধূসর হয়ে যাবে।
৪. চাইলে এখান থেকে ‘অটোমেটিক ডাউনলোডস ওভার মোবাইল ডেটা’ অপশনও চালু বা বন্ধ করতে পারবেন।

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
১ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
১ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
১ দিন আগে