
আমরা প্রায়ই হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠাই। তবে অনেক সময় পাঠানো ফাইলের গুণমান বা রেজল্যুশন কমে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও শেয়ার করার সময় এটি সমস্যার কারণ হতে পারে। তবে হোয়াটসঅ্যাপে কিছু সেটিংস পরিবর্তন করলেই এই সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।
হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠানোর পর তা আগের মতো স্পষ্ট না থাকার কারণ হলো—ফাইল কমপ্রেশন। সাধারণত ডেটা সাশ্রয়ের জন্য হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ফাইলের সাইজ কমিয়ে দেয়, যার ফলে রেজল্যুশন কমে যায়।
দুই উপায়ে ভালো মানের ছবি ও ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠানো যায়। একটি হলো এইচডি মানের ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে, আরেকটি হলো ডকুমেন্ট আকারে ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে।
হোয়াটসঅ্যাপে নিদির্ষ্ট ছবি ও ভিডিও এইচডি মানের পাঠাবেন যেভাবে
১. এইচডি ছবি আ ভিডিও পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
২. এখন অ্যান্ড্রয়েডে ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। আর আইফোনে ‘প্লাস’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে গ্যালারি অপশনে ট্যাপ করুন। যেকোনো ছবি বা ভিডিওর ওপর ট্যাপ করে তা নির্বাচন করুন। এখানে একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করতে পারেন।
৪. গ্যালারির বাঁ পাশের ওপরের দিকে থাকা ‘এইচডি’ আইকোনে ট্যাপ করুন।
৫. নিচের সবুজ রঙের পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও সেন্ড হবে।
যদি আপনি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মিডিয়া শেয়ার করেন, তবে ‘কনটিনিউ উইথআউট ওয়াইফাই’ এই বার্তা আসতে পারে। আর যদি সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে এইচডি মিডিয়া শেয়ার করতে চান, তবে ‘কন্টিনিউ’ অপশনে ট্যাপ করুন।
ডিফল্ট হিসেবে এইচডি মান সেট করবেন যেভাবে
১. হোয়াটসঅ্যাপ চালু করুন।
২. এখন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওপরের দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন। এরপর মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন। আইফোনে হোয়াটসঅ্যাপ খুললেই ডান পাশের নিচে সেটিংস অপশন পাবেন। এতে ট্যাপ করুন।
৩. সেটিংস থেকে ‘স্টোরেজ অ্যান্ড ডেটা’ অপশন নির্বাচন করুন। এখন ‘মিডিয়া আপলোড কোয়ালিটি’ অপশন নির্বাচন করুন।
৪. এরপর ‘এইচডি’ কোয়ালিটি নির্বাচন করুন।
এখন হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সব ছবি ও ভিডিও এইচডি মানের পাঠাবে।
ছবি ও ভিডিও ডকুমেন্ট আকারে পাঠাবেন যেভাবে
১. ছবি বা ভিডিও ডকুমেন্ট আকারে পাঠানোর জন্য হোয়াটঅ্যাপে একটি ব্যক্তিগত বা গ্রুপ চ্যাট খুলুন।
২. এখন অ্যান্ড্রয়েডে ‘পেপার ক্লিপ’ আইকোনে ট্যাপ করুন। আর আইফোনে ‘প্লাস’ আইকোনে ট্যাপ করুন।
৩. এরপর মেনু থেকে ডকুমেন্ট অপশনে ট্যাপ করুন। এখন ‘চুজ ফ্রম গ্যালারি’ অপশনে ট্যাপ করুন বা ‘ব্রাউজ ডকুমেন্ট’ অপশনে ট্যাপ করুন।
ব্রাউজ ডকুমেন্ট অপশন নির্বাচন করলে ফাইল থেকে ছবি ও ভিডিও ফোল্ডার খুঁজে বের করুন।
৪. এখন ফোনের গ্যালারি থেকে এক বা একাধিক ছবি বা ভিডিওর ওপর ট্যাপ করে নির্বাচন করতে পারেন। এছাড়া ছবি ও ভিডিও ফোল্ডার থেকেও যেকোনো মিডিয়ার ওপর ট্যাপ করে নির্বাচন করুন।
৫. নিচের সবুজ রঙের পেপার ক্লিপ আইকোনে ট্যাপ করলেই এইচডি মানের ছবি ও ভিডিও সেন্ড হবে।

অনেকে সকালের তাড়াহুড়োয় বিছানা না গুছিয়ে বেরিয়ে পড়েন। ফলে দিন শেষে যখন বাড়ি ফেরেন, তখন অগোছালো বিছানা দেখলে ক্লান্তি আরও বেশি ভর করে শরীরে। দিনের শুরুতে মাত্র দুই মিনিট সময় নিয়ে বিছানাটি গুছিয়ে ফেলুন। চাদর টেনে সোজা করা, কাঁথাগুলো ভাঁজ করা আর বালিশগুলো জায়গায় রাখা—এই সামান্য কাজটুকুই আপনার পুরো...
২ ঘণ্টা আগে
স্পেনের জনপ্রিয় খাবারের তালিকায় স্প্যানিশ টর্টিলা বেশ পরিচিত একটি নাম। আলু, ডিম, পেঁয়াজ ও অলিভ অয়েলের মতো সহজ কয়েকটি উপকরণে তৈরি হয় এই খাবার। নরম আলু, পেঁয়াজ ও ডিমের মোলায়েম মিশ্রণে তৈরি এই পদ তৈরি যেমন সহজ, স্বাদেও তেমনি অনন্য। আলু ৪টি, বড় পেঁয়াজ ১টি, ডিম ৬টি, অলিভ অয়েল প্রয়োজনমতো, লবণ এবং...
৪ ঘণ্টা আগে
হলিউডের ‘সবচেয়ে আবেদনময়ী সেলিব্রিটি’র তকমা আছে তাঁর ঝুড়িতে। শুধু অভিনয় নয়। মডেলিং, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও নবজাতকের টিটেনাস টিকার অর্থায়নে প্রচারাভিযান, এইডস বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন দাতব্য কাজের সঙ্গেও যুক্ত তিনি। যুক্ত ব্যবসার সঙ্গে। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন...
৬ ঘণ্টা আগে
অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১৯ ঘণ্টা আগে