দৈনন্দিন জীবনের মুহূর্তগুলো আরও আকর্ষণীয় ও জীবন্ত করে তুলতে স্টোরি ফিচারটি ব্যাপকভাবে ব্যবহার করেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এই ফিচারের মাধ্যমে শুধু ছবি বা ভিডিও পোস্ট করলেই হয় না, তাতে বাড়তি আকর্ষণ যোগ করে স্টিকার, মিউজিক ও টেক্সট। এই উপাদানগুলো স্টোরিকে করে তোলে আরও জীবন্ত, তথ্যপূর্ণ ও মনোমুগ্ধকর।
ইনস্টাগ্রাম স্টোরিতে সহজেই টেক্সট, মিউজিক ও স্টিকার যুক্ত করা যায়। একই স্টোরিতে একই সঙ্গে এই তিন উপাদানও যুক্ত করা যায়।
ইনস্টাগ্রাম স্টোরিতে স্টিকার যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন।
৭. এখন ওপরের দিকে থাকা ‘স্টিকার’ আইকোনে ট্যাপ করুন।
৮. পরের পেজে স্ক্রল করে যেকোনো স্টিকার নির্বাচন করুন।
৯. এ ছাড়া পেজের ওপরে সার্চ বক্সে স্টিকারের বিষয়বস্তু লিখেও সার্চ করতে পারেন। যেমন: ‘স্মাইলি ফেস’, ‘ক্যাট’ ইত্যাদি। সার্চের ফলাফলে কাঙ্ক্ষিত স্টিকার পেলে তার ওপর ট্যাপ করলেই তা স্টোরিতে যুক্ত হবে। এরপর স্টোরিটি পোস্ট করা যাবে।
ইনস্টাগ্রাম স্টোরিতে মিউজিক যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি এবং রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন।
০৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা ‘মিউজিক’ আইকোনে ট্যাপ করুন।
৮. এখন নিচের দিকে স্ক্রল করে বা ওপরের দিকে থাকা ট্রেন্ডিং, সেভড ও অরিজিনাল অডিও’ ট্যাবে ট্যাপ করেও পছন্দের মিউজিক নির্বাচন করতে পারবেন।
৯. এ ছাড়া ওপরের সার্চ বক্সে পছন্দের গানের শিরোনাম দিয়ে টাইপ করেও মিউজিক নির্বাচন করা যাবে। পছন্দের মিউজিকের ওপর ট্যাপ করলেই তা স্টোরিতে যুক্ত হয়ে যাবে।
ইনস্টাগ্রাম স্টোরিতে টেক্সট যুক্ত করবেন যেভাবে
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. এবার স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপর আলতো করে চাপ দিয়ে ডান পাশে সোয়াইপ করুন।
৩. এর ফলে পোস্ট, স্টোরি ও রিলস তৈরির পেজ দেখা যাবে।
৪. এখন নিচের দিকে অপশনগুলো থেকে স্টোরি অপশন নির্বাচন করুন।
৫. এবার বাঁ পাশের নিচের দিকে থাকা ‘গ্যালারি’ অপশনে ট্যাপ করুন।
৬. ফোনের গ্যালারি থেকে যেকোনো ছবি বা ভিডিও নির্বাচন করুন।
৭. এবার ডান পাশের ওপরের দিকে থাকা ‘Aa’ অপশনে ট্যাপ করুন।
৮. এখন নিচের দিকে অনেকগুলো অপশন দেখা যাবে। অপশনগুলো থেকে পছন্দের রং, ফন্ট নির্বাচন করুন।
৯. এবার স্টোরির সঙ্গে যে লেখা যুক্ত করতে চান, সেটি টাইপ করুন।
১০. লেখা শেষ হলে ওপরের ‘ডান’ অপশনে ট্যাপ করুন।
১১. এরপর স্টোরিটি টেক্সটসহ পোস্ট করা যাবে।

বছর পাঁচেক আগে করোনার সংক্রমণে পৃথিবী থেমে গিয়েছিল, পুরো মানবসভ্যতা বিলীন হতে বসেছিল। আর তার ১০০ বছর আগে স্প্যানিশ ফ্লুর বিষাদময় বৈশ্বিক মহামারির ইতিহাসও আমাদের জানা আছে। ১৯১৮ থেকে ১৯২০ সাল—এই দুই বছরে ২০০ কোটির কম মানুষের এই পৃথিবীর ৩ থেকে ৫ কোটি মানবসন্তানের জীবনহানি ঘটিয়েছিল সেই ভয়ংকর ভাইরাস।
১৮ ঘণ্টা আগে
শুধু ভাষা নয়, বিজ্ঞান ও প্রযুক্তির আবিষ্কারের ক্ষেত্রেও ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান এবং জীবপ্রযুক্তিতে এমন কিছু মৌলিক আবিষ্কার ও উন্নয়ন ঘটেছে, যেগুলো আধুনিক বিশ্বকে গভীরভাবে প্রভাবিত করেছে।
১৯ ঘণ্টা আগে
টিকটক এখন শুধু তার ব্যবহারকারীদের ডেটাই সংগ্রহে রাখছে না, অ্যাপ ব্যবহার না করলেও আপনার ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য পৌঁছে যাচ্ছে তাদের হাতে। বিবিসির এক অনুসন্ধানে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে। ১১ ফেব্রুয়ারি বিবিসি ডটকমে প্রকাশিত টমাস জার্মেইন লিখিত প্রতিবেদনে বলা হয়...
২০ ঘণ্টা আগে
জনপ্রিয় মেসেজিং পরিষেবা হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করে দিয়েছে রুশ সরকার। আজ বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর পরিবর্তে নাগরিকদের রাষ্ট্র নিয়ন্ত্রিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
৫ দিন আগে