বিশ্বের প্রথম দুই স্ক্রিনের ল্যাপটপ নিয়ে এসেছে চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো। সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের এই ল্যাপটপ প্রদর্শন করে কোম্পানিটি। ল্যাপটপটির মডেল ‘লেনোভো ইয়োগা বুক ৯ আই’।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, লেনোভো ইয়োগা বুক ৯ আই ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডুয়েল ২.৮ কে রেজুলেশনের ডিসপ্লে। তবে সাধারণত ডুয়েল ডিসপ্লের ধারণা অনুযায়ী পাশাপাশি অবস্থানে নয়। ডিসপ্লে দুটির অবস্থান ওপর-নিচে। দেখতে অনেকটাই ‘দোতলা’ ডিজাইনের। ল্যাপটপটির সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ডের সুবিধা। এই ল্যাপটপ ব্যবহার করা যাবে একাধিক উপায়ে। একদিকে যেমন ডুয়েল ডিসপ্লে সেটআপ থাকছে, অপর দিকে ল্যাপটপটি ভাঁজ করে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা যাবে।
ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আছে ১৩তম জেনারেশনের ইন্টেল কোর আই৭। আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
এ ছাড়া, এতে রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়েল ডিসপ্লে মোডে এই ল্যাপটপে প্রায় ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে পাওয়া যাবে ১৪ ঘণ্টা। মাত্র ১ দশমিক ৩৮ কেজি ওজনের এই ল্যাপটপ চলতি বছরের জুনে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে লেনোভো।
ল্যাপটপের বাজার মূল্য হবে ২ হাজার ১০০ ডলার। বা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৮ হাজার টাকার বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে