শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।
গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র্যাম অপরিবর্তিত থাকবে।
ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে।
রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।
রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬
মেমোরি: ৪ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)

বিশ্বের বিভিন্ন দেশে যাত্রীরা এখন অ্যাপভিত্তিক সেবার মাধ্যমে গাড়ি, মোটরবাইক, এমনকি নৌযানও ডাকতে পারেন। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আকাশপথের ট্যাক্সি। রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘উবার’ ঘোষণা দিয়েছে, চলতি বছরের (২০২৬) শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাদের অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে...
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এখন ইচ্ছেমতো ছবি ও ভিডিও তৈরি করার প্রযুক্তি হাতের মুঠোয়। যে কেউ যথাযথ প্রম্পট লিখে তৈরি করে ফেলতে পারছেন মনের মতো ছবি-ভিডিও। এই কাজটি আরও সহজ ও দ্রুততর করতে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের ‘ন্যানো বানানা’ মডেল আরও উন্নত করেছে। নতুন এই মডেলের নাম দেওয়া হয়েছে...
২ দিন আগে
এআই-চালিত অটো জুম সেলফি ক্যামেরা প্রযুক্তির ফোন নিয়ে এল অপো। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করা হয়েছে নতুন ‘অপো এ৬ এস প্রো’।
৫ দিন আগে
পৃথিবীর অন্যতম সমৃদ্ধ ও প্রাণবন্ত আমাদের বাংলা ভাষা। সাহিত্য, সংগীত, নাটক, চলচ্চিত্র, গবেষণা—সবকিছুর ভেতর দিয়ে বাংলা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, পরিচয় ও সৃজনশীলতার ভিত্তি।
৫ দিন আগে