ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে