
আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে