বিএমডব্লিউ সি ৪০০ জিটি মাঝারি আকারের 'ম্যাক্সি' স্কুটার চালু করেছে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, পার্টস নয়; আস্ত বাইক হিসেবেই সি ৪০০ জিটি ভারতে আমদানি করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর থেকে বিএমডব্লিউ মোটররাড ইন্ডিয়ার সকল ডিলারে বুকিং করা যাচ্ছে।
মাঝারি আকারের প্রিমিয়াম স্কুটারটি অত্যন্ত আরামদায়ক। ডিজাইন করা হয়েছে উচ্চ গতি এবং দীর্ঘ ভ্রমণের উপযোগী করে। দামের ক্ষেত্রে আলপাইন সাদা রঙের জন্য গুনতে হবে ৯ দশমিক ৯৫ লাখ এবং ট্রিপল কালো রঙের জন্য ১০ দশমিক ১৫ লাখ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ২৭ হাজার এবং ১১ লাখ ৫০ হাজার টাকা।
বিএমডব্লিউ গ্রুপ ইন্ডিয়ার প্রেসিডেন্ট বিক্রম পাওয়াহ বলেন, 'বিএমডব্লিউ সি ৪০০ জিটির যাত্রা ভারতের শহুরেদের গতিশীল জীবনে এক নতুন যুগের সূচনা করবে। এই গতিশীল মাঝারি সাইজের স্কুটারটি শহর এবং দীর্ঘ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। শহরে চলাফেরা, অফিসে ভ্রমণ বা সাপ্তাহিক ছুটিতে ভ্রমণের ক্ষেত্রেও এটি চমৎকার সঙ্গী হবে। স্কুটারটিতে একজন যাত্রীও বহন করা যাবে।
৩৫০ সিসির বিএমডব্লিউ সি ৪০০ জিটি স্কুটারটিতে সিলিন্ডার একটি, পানি শীতলীকরণের জন্য ৪ প্রকোষ্ঠবিশিষ্ট ইঞ্জিন রয়েছে। যা ৭ হাজার ৫০০ আরপিএম এ ৩৩ দশমিক ৫ বিএইচপি এবং ৫ হাজার ৭৫০ আরপিএম এ ৩৫ এনএম এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। স্কুটারটির সর্বোচ্চ গতি হবে ১৩৯ কিলোমিটার। গতি ০ থেকে ১০০ কিলোমিটারে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৯ দশমিক ৫ সেকেন্ড। এটি সিভিটি গিয়ারবক্সের পাশাপাশি ড্রাইভট্রেন সুইংআর্ম আকারে সেকেন্ডারি ড্রাইভ ব্যবহার করে। এতে একটিতে খাদ জমলে অন্যটি ইঞ্জিন পরিশোধন করবে।
স্কুটারটির সামনের দিকটি বিমানের মতো ও দুটি এলইডি হেডলাইটের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। সামনে একটি উঁচু উইন্ডশিল্ড থাকায় দীর্ঘ পথ যাত্রা করলেও বাতাস থেকে সুরক্ষা পাওয়া যাবে। মোড় ঘোড়ার ইন্ডিকেটরগুলোও চমৎকার। এর ৬ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের সঙ্গে বিএমডব্লিউ মোটররাড কানেকটিভিটি অ্যাপ সহ নানা সংযোগ দেওয়া যাবে। বাড়তি কিছু টাকা খরচ করলে আরও গ্রাহকেরা আরও কিছু পরিষেবা যুক্ত করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে