প্রথম কোনো বড় ব্র্যান্ড হিসেবে তথাকথিত মেটাভার্সে প্রবেশ করছে স্পোর্টস ওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। গত বৃহস্পতিবার নাইকি ইনকরপোরেশনের সদর দপ্তরের ভার্চ্যুয়াল আদল গেমিং প্ল্যাটফর্ম রোব্লক্স করপোরেশনে প্রকাশ করা হয়েছে।
নাইকিল্যান্ড নামের এই ভার্চ্যুয়াল দুনিয়ায় গেমাররা তাঁদের অবতারকে বিনাখরচে নাইকির বিশেষ পণ্য পরিধান করাতে পারবেন। বর্তমানে এই প্ল্যাটফর্মে ‘ট্যাগ’, ‘দ্য ফ্লোর ইজ লাভা’ এবং ‘ডজ বল’ গেমে এই সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, ক্রিয়েটরেরা খেলার ইন্টারেকটিভ উপকরণ দিয়ে আরও মিনি-গেম ডিজাইন করতে পারবেন।
মেটাভার্স বর্তমানে টক অব দি ওয়ার্ল্ড। এটি এমন এক ভার্চ্যুয়াল জগৎ যেখানে মানুষ ভার্চ্যুয়াল এবং অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে তাদের অবতারকে পরিচালিত করতে পারবে। এ ছাড়া অবতারের মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করা ছাড়াও কনসার্ট উপভোগ ও কেনাকাটা করা যাবে।
গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের তথ্য অনুসারে, ২০২১ সালের মধ্যে সারা বিশ্বে মেটাভার্সের বাজার ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলার এবং ২০২৬ সালের মধ্যেই তা ৪১ দশমিক ৬২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
১৫ ঘণ্টা আগে
এআই মডেলকে জৈব অস্ত্র তৈরি ও হত্যাকাণ্ডে ব্যবহারের বিষয়ে প্রশ্ন করে উত্তর বের করেছে চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এআই নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এ ঘটনা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, চীনের এআই নির্মাতা প্রতিষ্ঠান মুনশটের একদল গবেষক নিজেদের জনপ্রিয় দুটি ‘কিমি’ (Kimi) এআই মডেলকে প্রলুব্ধ করে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে বৈশ্বিক উদ্বেগের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা একটি স্বেচ্ছাধীন চুক্তি স্বাক্ষর করেছেন। ‘জয়েস কমেন্টমেন্ট অন ফ্রন্টিয়ার রেসপন্সিবিলিটিজ’ নামের এই চুক্তির মাধ্যমে
২ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত মডেলগুলো মানবজাতির জন্য ‘বিপর্যয়কর’ এমনকি ‘অস্তিত্বের জন্য হুমকি’ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। শেয়ারবাজারে আইপিওর মাধ্যমে বিনিয়োগ সংগ্রহের প্রস্তুতির মধ্যেই কোম্পানিটি এই সতর্কবার্তা দিয়েছে।
৩ দিন আগে