ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য অ্যান্ড্রয়েড ১৫–এ ‘ব্যাটারি চার্জিং লিমিট’–নামে নতুন ফিচার যুক্ত করেছে গুগল। অবশেষে পিক্সেল ফোনেও যুক্ত হতে যাচ্ছে ফিচারটি। এর মাধ্যমে ব্যাটারি চার্জিংয়ের সর্বোচ্চ সীমা ৮০ শতাংশ নির্ধারণ করা যাবে। ফলে ফোনের ব্যাটারি চার্জ ৮০ শতাংশ হলে স্বয়ংক্রিয়ভাবে চার্জ নেওয়া বন্ধ হয়ে যাবে। এটি ব্যাটারির ওপর চাপ কমাবে। ফলে ব্যাটারির কম ক্ষতি হবে।
গত ডিসেম্বরে অ্যান্ড্রয়েড ১৫ কিউপিআর ১ আপডেটে এই ফিচার চালু হবে মনে করা হয়েছিল। এখন পর্যায়ক্রমে সব পিক্সেল ফোনে ফিচারটি চালু করা হবে।
সর্বপ্রথম এই ফিচারটি এক টেলিগ্রাম ব্যবহারকারীর চোখে পড়ে। নিজের পিক্সেল ফোনটি এপি ৩ এ.২৪১১০৫. ০০৭ সংস্করণে আপডেট করার পর ফিচারটি চোখে পড়ে তার। এই নতুন অপশনটি ‘ব্যাটারি শেয়ার’ সেকশনে পাওয়া যাবে। গুগলের আরেকটি অপশন ‘অ্যাডাপটিভ চার্জিং’–এর বিকল্প এই অপশন। এক নাগারে সারা রাত ফোনে চার্জ দেওয়ার সময় চার্জিং গতি কমিয়ে দেয় অ্যাডাপটিভ চার্জিং। এর ফলে স্মার্টফোনের ব্যাটারি ভালো থাকে।
বেশি দিন ধরে ব্যাটারি ১০০ শতাংশ চার্জ দিলে এর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তবে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ শতাংশ করার মাধ্যমে এর ওপর চাপ কমে এবং ব্যাটারি দীর্ঘসময় ধরে ভালো থাকে। এই ধরনের ফিচার আইফোনের আইওএস ১৮ আপডেটেও রয়েছে।
চলতি মাসের সর্বশেষ অ্যান্ড্রয়েড আপডেটের মাধ্যমে পিক্সেল ফোনে এই ‘ব্যাটারি চার্জিং লিমিট’ ফিচারটি পাওয়া যাবে। এটি পরবর্তীতে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পাওয়া যাবে। তবে এই চার্জিং সীমা ৮০ শতাংশ করলে প্রতি চার্জে তুলনামূলক কম সময় ফোনটি ব্যবহার করা যাবে।
যারা নিজেদের ফোনের ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের ডিভাইস ফিচারটি মাধ্যমে উপকৃত হবে। পিক্সেলের ফ্ল্যাগশিপ ফোনে ৭ বছরের সফটওয়্যার আপডেটের দেবে বলে গত বছর প্রতিশ্রুতি দেয় গুগল। তাই নতুন এই ফিচারের মাধ্যমে ও বেশি দিন সফটওয়্যারের আপডেট পাওয়ার ফলে পিক্সেল ডিভাইসগুলো অনেক দিন ব্যবহার করা যাবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
তথ্যসূত্র: ফোনএরিনা

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে