অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় প্ল্যাটফরম গুগল ফটোজ। এসব প্ল্যাটফরেম অনেক ব্যক্তিগত ছবি থাকে। তাই গুগল ফটোজে বাড়তি নিরাপত্তা চাওয়াটাই স্বাভাবিক। এ জন্য অ্যাপটির লকড ফোল্ডার ফিচার ব্যবহার করতে পারেন।
অ্যান্ড্রয়েড ফোন, ট্যাব, আইফোন, আইপ্যাড, ম্যাক বা উইন্ডোজ পিসিতে ব্যবহার করা যাবে গুগল ফটোজের এই সুবিধা। সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহার করে ব্যক্তিগত ছবিগুলো নিরাপদ রাখা যাবে এই ফোল্ডারের মাধ্যমে। পাসওয়ার্ড হিসেবে ডিভাইসের স্ক্রিন লক, পাসওয়ার্ড, ফিঙ্গার প্রিন্ট বা অন্য কোনো পিন বেছে নিতে পারেন। গুগল ফটোজের থাকা ছবিগুলো বাছাই করে এসব পাসওয়ার্ডযুক্ত ফোল্ডারে রাখা যাবে।
তবে ফোল্ডারের পাসওয়ার্ড হিসেবে আঙুলের ছাপ নির্বাচন করা বেশ নিরাপদ। কারণ ফোনের পাসওয়ার্ড চুরি হলেও লক ফোল্ডারে ছবি নিরাপদে থাকবে।
গুগল ফটোজ লকড ফোল্ডার সেটআপ করবেন যেভাবে
১. গুগল ফটোজ অ্যাপটি চালু করুন। এরপর নিচের দিকে থাকা ‘কালেকশন’ ট্যাবে ট্যাপ করুন।
২ নিচের দিকে স্ক্রল করে ‘লকড’ ফোল্ডার নির্বাচন করুন।
৩. এখন ‘সেটআপ লকড’ অপশন নির্বাচন করুন।
৪. ডিভাইস আনলক করার জন্য যে পদ্ধতি ব্যবহার করেন তা ব্যবহার করে লকড ফোল্ডারটি খোলার নির্দেশ অনুসরণ করুন। উদাহরণস্বরূপ, আপনার আঙুলের ছাপ বা পাসকোড।
৫. ‘মুভ আইটেমস’ অপশন নির্বাচন করুন।
৬. লক ফোল্ডারের রাখার জন্য পছন্দমতো ছবি ও ভিডিও নির্বাচন করুন।
৭. ছবি ও ভিডিও নির্বাচন করার পর ‘মুভ’ বাটনে ট্যাপ করুন।
৮. এরপর আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করুন। ছবিগুলো শুধু লকড ফোল্ডারে রাখতে চাইলে ‘ডিলিট’ ফটোজ অপশনে ট্যাপ করুন।
৯. এরপর ‘ডান’ বাটনে ট্যাপ করুন। এভাবে লকড ফোল্ডার তৈরি হবে।
গুগল ফটোজের ফোল্ডার ব্যবহার করার জন্য আগের মতো কালেকশন ট্যাব থেকে ‘লকড’ অপশনে ট্যাপ করুন। লকড ফোল্ডারের ছবিগুলো পুনরায় গুগল ফটোজের লাইব্রেরিতে রাখতে চাইলে সেগুলো নির্বাচন করুন। এরপর অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ‘মুভ’ বাটনে ও আইওএস ফোনের ক্ষেত্রে ‘রিস্টোর’ ফোল্ডারে ট্যাপ করুন।
লকড ফোল্ডার তৈরি করার আগে যেসব বিষয় জানা জরুরি—
১. লকড ফোল্ডারে থাকা ছবি ও ভিডিওগুলো ক্লাউডে ব্যাকআপ করা হয় না। এটি শুধু আপনার ডিভাইসে সংরক্ষিত থাকে।
২. ফটোজ অ্যাপ ডিলিট করে ফেললে ফোল্ডারে থাকা সব ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। তাই অ্যাপটি ডিলিট করার আগে অবশ্যই ভেবে নিতে হবে।
৩. লকড ফোল্ডারের কনটেন্ট আপনার ডিভাইসের স্টোরেজে স্থান দখল করে, তাই পর্যাপ্ত স্টোরেজ নিশ্চিত করা প্রয়োজন।
৪. ফোনের আপডেট বা অ্যাপটি আপডেট করার পর ফোল্ডারে ছবিগুলো পেতে সমস্যা হতে পারে। তাই আপডেট দেওয়ার আগে ছবিগুলো অন্য কোনোভাবে সংরক্ষণ করুন। এরপর আবার ছবিগুলো লকড ফোল্ডারে রাখুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে