বিলিয়ন ডলার লোকসানের মুখে বিশ্বখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। চীনের ব্যাটারির ঘাটতি ও সরবরাহ ব্যাহত হওয়ায় বিলিয়ন ডলার হারাচ্ছে জার্মানি ও যুক্তরাষ্ট্রে টেসলার নতুন কারখানাগুলো।
টেসলার মালিক ইলন মাস্ক নিজে এই তথ্য জানিয়েছেন বলে খবর বিবিসির। ইলন মাস্ক জানান, চলতি বছরও করোনার কারণে লকডাউন ছিল চীনের বড় কয়েকটি এলাকায়। ফলে সাংহাইয়ে থাকা টেসলার বৃহৎ কারখানাটিতে নির্মাতাদের পক্ষে কাজ করা অনেকটা কঠিন হয়ে পড়ে। যে কারণেই বড় ধরনের আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটিকে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন। আর্থিক বিপর্যয় ঠেকাতে তিনি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ইলন মাস্ক বলেন, ‘বার্লিন এবং অস্টিনে থাকা টেসলার কারখানাগুলোকে মনে হচ্ছে আগুনের মধ্যে অর্থ ফেলা হয়েছে। দুটি কারখানায় প্রচুর অর্থ ঢালতে হচ্ছে, যা সত্যিকার অর্থে অনেক কঠিন আমাদের জন্য। এ দুটি কারখানায় আমরা বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছি। কিন্তু সে তুলনায় আউটপুট খুবই সামান্য।’
এই ধনকুবের আরও বলেন, তথাকথিত গিগাফ্যাক্টরিগুলো বছরের শুরুতে খোলার পর থেকেই উৎপাদন বাড়াতে লড়াই করছে। কিন্তু সাংহাই লকডাউনের কারণে গিগাফ্যাকটরি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অস্টিনের কারখানায় অল্প পরিমাণে গাড়ি নির্মাণ করছে টেসলা। কারণ, এসব গাড়ি তৈরিতে ব্যবহৃত ব্যাটারি এখনো চীনা বন্দরে আটকে আছে এবং সেগুলো নিয়ে আসার মতোও কেউ নেই।
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চীনা কর্তৃপক্ষ চলতি বছরের শুরুতে কয়েকটি শহরে লকডাউন ঘোষণা করে। সাংহাইয়ে যেখানে টেসলার কারখানা রয়েছে সেখানকার আর্থিক, উৎপাদন ও শিপিং হাবসহ জনবহুল প্রতিষ্ঠান চালু রাখার বিষয়েও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
যে কারণেই মূলত বিপাকে পড়ে যায় টেসলা। ব্যাটারি উৎপাদন বন্ধ থাকে। আর যেগুলো তৈরি হয়ে গিয়েছিল, সেগুলোও বন্দরে আটকে যাওয়ায় বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

একটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টানদের জন্য অর্থের বিনিময়ে ‘যিশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক’ গড়ার সুযোগ দিচ্ছে। এটি সম্ভব হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবতারের মাধ্যমে। ‘জাস্ট লাইক মি’ প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা প্রতি মিনিটে ১ দশমিক ৯৯ ডলার খরচ করে এআই-চালিত যিশুর সঙ্গে...
২১ ঘণ্টা আগে
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে এই এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই এক্সপো ১৩ থেকে ১৫ এপ্রিল রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের সান ফ্রান্সিসকোর বাসভবনে একটি পেট্রলবোমা (মোলোটভ ককটেল) নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার...
১ দিন আগে
জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে বেশ পরিচিতি পাওয়া একটি চ্যানেল ‘দ্য দেশভক্ত’। ৬০ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের এই চ্যানেলের সঞ্চালক ভারতের আকাশ ব্যানার্জি। সাধারণত দেশ ও বৈশ্বিক রাজনীতি-অর্থনীতিসহ সংবাদ ও সমসাময়িক বিষয়গুলো নিয়ে কনটেন্ট তৈরি করেন তিনি। এ ধরনের কনটেন্টের ওপর এবার কঠোর নিয়ন্ত্রণ...
২ দিন আগে