ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস পৃথিবীর ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত মঙ্গলবার পোপ এই নতুন প্রযুক্তিকে ‘সংহতি নাশকারী সম্ভাবনা ও পরস্পর–বিরোধী প্রভাব’ হিসেবে আখ্যায়িত করেছেন।
নতুন বছরের প্রথম দিনে ওয়ার্ল্ড পিস অব দ্য ক্যাথলিক চার্চ দিবস অনুষ্ঠিত হবে। এই দিবস উপলক্ষে একটি বার্তায় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বলেন। ভ্যাটিকানের নিয়ম অনুসারে এই বার্তা আগেই প্রকাশিত হয়।
পোপ বলেন ‘সবাইকে সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের ডিভাইস উৎপাদন ও ব্যবহারের মূলে সহিংসতাকে যৌক্তিকীকরণ ও বৈষম্যের উপাদান না থাকে। এই প্রযুক্তির জন্য যেন সবচেয়ে অরক্ষিত ও প্রান্তিক জনগোষ্ঠীকে মূল্য দিতে না হয়।
তিনি আরও বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা ও ব্যবহারকে জরুরি ভিত্তিতে দায়িত্বশীলতার সঙ্গে পরিবর্তন করতে হবে। যেন এই প্রযুক্তি মানুষের সেবা ও ঘরের সুরক্ষা দিতে পারে। শিক্ষা ও আইনের প্রতিটি বলয়ে নৈতিকতার প্রতিফলন থাকতে হবে।’
২০১৫ সালে প্রযুক্তি ব্যবহারে ফ্রান্সিস নিজেকে ‘খুব আনাড়ি’ বলে উল্লেখ করেন। কিছুদিন আগেও তিনি কম্পিউটার চালাতে পারতেন না বলে জানান। কিন্তু ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেক্সট মেসেজকে ‘সৃষ্টিকর্তার উপহার’ বলে অভিহিত করেছেন। এই প্রযুক্তিগুলোকে দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেন পোপ।
২০২০ সালে ভ্যাটিকান কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নৈতিকতার সীমা মেনে চলার পক্ষে প্রচারে মাইক্রোসফট ও আইবিএমের মতো বৃহৎ প্রযুক্তি কোম্পানির সঙ্গে সংহতি প্রকাশ করে। আর ফেসিয়াল রিকগনিশনের মতো (কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মুখ চেনা) প্রযুক্তির জন্য আইনি বিধি তৈরির দাবি জানায়।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
১১ ঘণ্টা আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
১৩ ঘণ্টা আগে
গুগল ম্যাপে এখন আর ‘লেক অন্টারিও’ হ্রদটির অস্তিত্ব নেই। বরং এটির নাম হয়ে গেছে ‘লেক আমেরিকা’। কানাডার সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ বাণিজ্যযুদ্ধের গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশের মাধ্যমে লেকটির নাম পরিবর্তন করেন।
১৯ ঘণ্টা আগে
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে মামলা করেছে সনি মিউজিক ও ওয়ার্নার চ্যাপেল। মামলায় অ্যানথ্রপিকের সহপ্রতিষ্ঠাতা দারিও আমোদেই এবং বেঞ্জামিন ম্যানকে ব্যক্তিগতভাবে বিবাদী করা হয়েছে।
২০ ঘণ্টা আগে