মারা গেলেন ইন্টেল করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা গর্ডন মুর। গত শুক্রবার (২৪ মার্চ) ৯৪ বছর বয়সে মারা যান তিনি। কম্পিউটার প্রজন্মের উন্নয়নের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ইন্টেল ও গর্ডন মুরের পারিবারিক দাতব্য সংস্থা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গর্ডন মুর ১৯৬৮ সালের জুলাই মাসে রবার্ট নয়েসের সঙ্গে ইন্টেল করপোরেশন প্রতিষ্ঠা করেন। মুর তখন অল্প পরিচিত একজন প্রকৌশলী ছিলেন। তিনি ১৯৭৫ সাল পর্যন্ত ইন্টেল করপোরেশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৭৫ সালে তিনি ইন্টেলের প্রেসিডেন্টের দায়িত্ব পান। ১৯৭৯ সালের এপ্রিলে তিনি বোর্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর দায়িত্ব পান। ১৯৮৭ সালের এপ্রিল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালে তাকে ইন্টেলের চেয়ারম্যান ইমেরিটাস ঘোষণা করা হয়। তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সাবেক চেয়ারম্যান এবং আজীবন ট্রাস্টি।
১৯৬৫ সালে এক লিখিত নিবন্ধে গর্ডন মুর বলেন, ‘প্রযুক্তির উন্নতিকে ধন্যবাদ। ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কৃত হওয়ার পর থেকে প্রতি বছর মাইক্রোচিপগুওলাতে ট্রানজিস্টরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকবে। এটি পরে ‘মুরের সূত্র’ নামে পরিচিতি লাভ করে। মুরের প্রবন্ধের পর থেকেই কম্পিউটার চিপগুলো আরও দক্ষ এবং সাশ্রয়ী হয়ে ওঠে।
ইন্টেলের বর্তমান সিইও প্যাট গেলসিঞ্জার বলেন, ‘গর্ডন মুর তার অন্তর্দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রযুক্তিশিল্পকে সংজ্ঞায়িত করেছেন এবং কয়েক দশক ধরে প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেছেন।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে