অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অপারেটিং সিস্টেমের পরবর্তী আপডেট চালু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও এর কিছু নতুন ফিচার ইতিমধ্যেই ফাঁস হয়েছে। এবার অ্যান্ড্রয়েড ১৫ আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম প্যানেলের নকশায় পরিবর্তন আসতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদক মিশাল রহমান বলেন, অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে স্মার্টফোনের সমস্ত ফিচারকে ম্যাটেরিয়াল ইউ (গুগলের ডিজাইন ল্যাংগুয়েজ) স্ট্যান্ডার্ডে আনা হতে পারে। ২০২১ সালে অ্যান্ড্রয়েড ১২ এর মাধ্যমে এই ডিজাইন ল্যাংগুয়েজ প্রথম উন্মোচন করা হয়। এরপর থেকেই গুগল বিভিন্ন অ্যাপ ও ফিচারে এই ডিজাইন ল্যাংগুয়েজ যুক্ত করেছে। আর প্রতিবেদকের মতে ভলিউম প্যানেল এর নকশা পরিবর্তন ম্যাটেরিয়াল ইউয়ের নতুন সংযোজন।
বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর ভলিউম বাটনে প্রেস করলে স্ক্রিনের ভলিউম প্যানেলগুলোয় কিছু ফিচার দেখা যায়। এই নকশায় মিডিয়া, কল, রিং, নোটিফিকেশন ও অ্যালার্মের জন্য চিকন স্লাইডার (আঙুল দিয়ে নিচে ওপরের দিকে ভলিউম বাড়ানো কমানোর ফিচার) দেখা যায়। এ ছাড়া সাউন্ড ও ভাইব্রেশনের জন্য স্লাইডারের পাশে আইকোন দেখা যায়।
তবে নতুন নকশায় ভলিউম প্যানেলের স্লাইডারের কিছু পরিবর্তন নিয়ে আসা হবে। এসব পরিবর্তন অ্যান্ড্রয়েড ১৫ এর ডেভেলপার প্রিভিউ ২ সংস্করণে দেখা গিয়েছে। তবে এটি এখনো বেটা সংস্করণে দেখা যায়নি।
অ্যান্ড্রয়েড ১৫ এর নতুন ভলিউম স্লাইডারগুলো আরও মোটা হবে এবং এর আকার ওষুধের খোলসের আকৃতি। মিডিয়া স্লাইডারের পাশে একটি বাটন থাকবে। এতে ট্যাপ করলে মিডিয়া স্লাইডারগুলো একটি একক প্যানেলে পরিণত হবে। বাটনটিতে আবার ট্যাপ করলে বিস্তৃতভাবে অপশনগুলো দেখা যাবে।
অ্যান্ড্রয়েড অথোরিটির প্রতিবেদনে একটি ছবি শেয়ার করা হয়। নতুন নকশায় ওপরের লেবেলটিকে দেখা যাবে না। এর পরিবর্তনে অডিও আউটপুটের একটি আইকোন রয়েছে। বাইরের কোনো স্পিকারে কোনো অডিও বাজানো না হলেও এই আইকোন দেখা যাবে। এর অর্থ হল–ডিভাইসটি নিজেই অডিওটি বাজাচ্ছে। কোনো স্ট্রিমিংয়ের ভলিউম পরিবর্তন করার সময় এর সঙ্গে টেক্সট গুলোও সার্বক্ষণিক দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৫ এর স্ট্যাবল সংস্করণে ভলিউম প্যানেলটি দেখা যেতে পারে।
তথ্যসূত্র : গ্যাজেটস ৩৬০

দীর্ঘ ১৫৬ বছর ধরে বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম বিষয়গুলো গবেষণাপত্রের পাতায় সীমাবদ্ধ রাখার পর, এবার তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে আধুনিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে পা রাখল বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী ‘নেচার’।
১০ ঘণ্টা আগে
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে ইরান সরকারের সঙ্গে যুক্ত একদল হ্যাকার। হ্যাকাররা প্যাটেলের অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত ছবি ও নথি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দিয়েছে বলে সিএনএনের একটি প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
১ দিন আগে
চীনে হিউম্যানয়েড রোবট প্রযুক্তি যে গতিতে এগোচ্ছে, তাতে অচিরেই বদলে যাবে জীবন ও কাজের ধরন। সাংহাইয়ে চীনা রোবট নির্মাতা এজিবট সম্প্রতি আয়োজন করে এক ব্যতিক্রমী ‘রোবট গালা’; যেখানে পুরো অনুষ্ঠানেই অংশ নেয় রোবটরা। তাতে দেখানো হয় রোবটের গতিনিয়ন্ত্রণ, কম্পিউটার ভিশন ও সৃজনশীলতার সক্ষমতা।
২ দিন আগে
বর্তমান যুগে উচ্চশিক্ষা ও একাডেমিক উৎকর্ষের অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। কিন্তু বিশ্বজুড়ে লাখ লাখ গবেষকের ভিড়ে নিজের স্বকীয়তা বজায় রাখা কি এতই সহজ? ধরুন, আপনার নাম এবং অন্য দেশের একজন গবেষকের নাম হুবহু এক। অথবা, বিভিন্ন জার্নালে আপনার নামের বানান ভিন্নভাবে লেখা হয়েছে।
২ দিন আগে