কিছুদিন পরই মটোরোলা রেজর সিরিজের নতুন ফোল্ডিং ফোন রেজর ৫০ আলট্রা বাজারে আসবে। তবে এর আগেই অনলাইনে ফোনটির বেশ কয়েকটি ছবি ফাঁস হয়েছে। রং ও স্টোরেজের পরিবর্তন ছাড়া মডেলটির নকশা আগের মডেল রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফোনটি আলট্রা নীল, কমলা ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনলাইনে ফোনটির লাইভ ছবি প্রকাশ করেছেন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটিওয়ান মোবাইলের প্রতিবেদক সুধাংশু আম্ভোর। নাইনটিওয়ানের প্রতিবেদনে বলা হয়, রেজর ৫০ আলট্রা মডেলটির নকশা রেজর ৪০ আলট্রার মতোই হবে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায়, বাইরের স্ক্রিনটির সঙ্গেই দুটি ক্যামেরা অনুভূমিকভাবে থাকবে। এর নিচেই মটোরোলার ব্র্যান্ডিং থাকবে। আর ভেতরের স্ক্রিনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা থাকবে। তবে মডেলটি এবার ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের পাওয়া যাবে।
গত বছরের জুলাইয়ে রেজর ৪০ আলট্রা মডেলটি বাজারে ছাড়া হয়। তাই রেজর ৫০ আলট্রা মডেলটিও জুন মাসে উন্মোচনের সম্ভাবনা রয়েছে।
রেজর ৪০ আলট্রা ফোনের ভেতরের স্ক্রিনে ৬ দশমিক ৯ ইঞ্চি এলপিটিও ওলেড ডিসপ্লে ব্যবহার করা রয়েছে ও কভার স্ক্রিনে (বাইরের স্ক্রিন) ৩ দশমিক ৬ ইঞ্চির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাইরের ক্যামেরা ১২ মেগাপিক্সেল ও ১৩ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৮ + জেন চিপসেট ও ৩ হাজার ৮০০ এমএইচের ব্যাটারি রয়েছে। ব্যাটারি ৩০ ওয়াট ওয়্যারড (তারের মাধ্যমে চার্জিং) আর ৫ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জ সমর্থন করে।
গত মাসে মটোরোলা দুটি নতুন বাজেটবান্ধব স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মটো জি পাওয়ার ও মটো জি ফাইভজি। মূলত জনপ্রিয় মডেলগুলোর নতুন সংস্করণ হিসেবে এগুলো বাজারজাত করবে মটোরোলা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে