গত বছর দেশের গ্রাহকদের কাছে ৩৪ কোটি ২৮ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আজ মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে কোভিড মহামারির শুরুর দিকে এই খাতে হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এ খাতে সংকোচন হয়েছিল। ২০২০ সালে ৩৭ কোটি ২০ লাখ স্মার্টফোনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ হয় ওই বছর।
গত মাসে অভ্যন্তরীণ ভাবে ৩ কোটি ২৭ লাখ স্মার্টফোন সরবরাহ করে চীন, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেশি।
রয়টার্স জানায়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের খরা অনেক দিন ধরেই চলছে। এটি প্রযুক্তি খাতকে বেশ ভোগাচ্ছে। এর ফলে ২০২১ সালে মোবাইল ব্র্যান্ড এবং অন্যান্য হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। চিপ ঘাটতির বলয় থেকে চীন নিজেও বের হতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে বেশ ধীর গতিতে উৎপাদনকাজ এগিয়ে নিতে হয়েছে ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোকে। এ কারণেই গ্রাহকদের কাছে আপগ্রেড মোবাইল হ্যান্ডসেট পৌঁছাতে বেশ দেরি হচ্ছে দেশটির।
চীনের অভ্যন্তরীণ বাজারে একমাত্র বিদেশি ব্র্যান্ড হিসেবে ২০২১ সালে বেশ দাপট দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে এ অঞ্চল থেকে এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই এসেছে তাইওয়ান, হংকং ও চীনের বাজার থেকে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে