
চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের নতুন স্মার্টফোন সিরিজ ‘পুরা ৮০’ উন্মোচন হবে আগামী ১১ জুন। এর সঙ্গে একাধিক স্মার্ট পণ্যও উন্মোচন করবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
হুয়াওয়ের ‘সি বিয়োনড উইথ ফরসাইট’ শিরোনামে প্রচারিত টিজারে প্রতিষ্ঠানটি এই সিরিজের উন্নত ক্যামেরা প্রযুক্তির ওপর জোর দিয়েছে।
টিজারে স্পষ্টভাবে দেখা গেছে দুটি বড় ক্যামেরা লেন্স। তাই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, হুয়াওয়ে এবার ডুয়েল পেরিস্কোপ জুম প্রযুক্তির দিকেই এগোচ্ছে। পূর্ববর্তী ফাঁস হওয়া তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, পুরা ৮০ আলট্রা মডেলে এই প্রযুক্তি থাকতে পারে। এ ধরনের ডিজাইন স্মার্টফোন জগতে একটি বড় পরিবর্তন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, হুয়াওয়ে এর আগেও পি৪০ প্রো প্লাস মডেলে ডুয়েল টেলিফটো ক্যামেরা প্রযুক্তি এনেছিল। তবে এবার এটি আরও উন্নত এবং পারফরম্যান্সভিত্তিক হতে পারে। শুধু জুম নয়, সামগ্রিক অপটিক্যাল পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বস্ত সূত্র বলছে, হুয়াওয়ে পুরা ৮০ আলট্রা মডেলে প্রথমবারের মতো ব্যবহার করা হবে একটি কাস্টম ১ ইঞ্চির এলওএফআইসি সিএমওএস সেন্সর, যা তৈরি করেছে স্মার্টসেন্স। এতে থাকবে হুয়াওয়ের নিজস্ব পিক্সেল অ্যারেঞ্জমেন্ট সিস্টেম, যা কম আলোতেও ভালো ছবি তুলতে সাহায্য করবে। সেন্সরের এলওএফআইসি প্রযুক্তি ডায়নামিক রেঞ্জ এবং লো-লাইট পারফরম্যান্সকে হার্ডওয়্যার স্তরেই বাড়িয়ে দেয়। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির এক নতুন মান নির্ধারণ করতে চায় হুয়াওয়ে।
এ ছাড়া আলট্রা মডেলে আরও থাকছে ৫০ মেগাপিক্সেল ১/ ১.৩ ইঞ্চির পেরিস্কোপ টেলিফটো লেন্স, যা বাজারে থাকা বড় সেন্সরগুলোর একটি—এমনকি স্যামসাংয়ের এইচপি ৯ সেন্সরকেও পেছনে ফেলতে পারে সেন্সরের আকারের দিক থেকে। এ দুটি সেন্সর মিলেই ডিভাইসটিকে ওয়াইড ও জুম শটে একধরনের ফটোগ্রাফি পাওয়ারহাউসে পরিণত করবে বলে আশা করা হচ্ছে।
শুধু আলট্রা মডেলই নয়, সিরিজের অন্যান্য মডেল—পুরা ৮০, পুরা ৮০ প্রো, পুরা ৮০ প্রো প্লাসেও আসছে উল্লেখযোগ্য ফিচার। সবগুলো মডেলেই থাকতে পারে হুয়াওয়ের নতুন ম্যাপল ওরিজিনাল কালার ইমেজিং প্রযুক্তি (সম্ভবত ২.০ সংস্করণ), যা উন্নত অ্যালগরিদমের মাধ্যমে ছবি আরও বাস্তবিক করে তুলবে।
পুরা ৮০ সিরিজ হবে প্রথম ফ্ল্যাগশিপ লাইনআপ, যেখানে থাকছে হুয়াওয়ের নতুন হারমনিওএস ৫ অপারেটিং সিস্টেম। গত মার্চ মাসে উন্মোচনের পর থেকেই নিরাপত্তা, গতিশীলতা এবং ইকোসিস্টেম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নতুন নতুন আপডেট পেয়ে আসছে এই ওএস। সঙ্গে থাকছে কিরিন ৯০২০ চিপসেট, যা পুরো সিরিজে একটি উন্নত এবং মসৃণ পারফরম্যান্স নিশ্চিত করবে।
আগামী ১১ জুনের উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ের পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তির দিকনির্দেশনা মিলবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে গিয়ে নতুন করে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। কোম্পানিটি তাদের মোট জনশক্তির প্রায় ২ দশমিক ১ শতাংশ (প্রায় ৪ হাজার ৮০০) কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে কার্যক্রম শুরুর এক বছরে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক মাত্র পাঁচ হাজারের কিছু বেশি গ্রাহক টানতে পেরেছে। এর মধ্যে বেশির ভাগই করপোরেট গ্রাহক। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক নিয়ে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ রয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রযুক্তি দুনিয়ায় বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে চীন এগিয়ে চলেছে জোরদমে। দলে টানছে বিশ্বজুড়ে নামকরা সব শিক্ষাবিদ ও গবেষকদের। এবার সেই পথেই হাঁটলেন গত বছর রসায়নে নোবেলজয়ী অধ্যাপক ওমর ইয়াগি।
১৮ ঘণ্টা আগে
স্টারলিংকের যুক্তি ছিল, তাদের হাবগুলোতে যদি বাংলাদেশের প্রচলিত ফিল্টারিং ব্যবস্থার মধ্য দিয়ে ইন্টারনেট পাঠাতে হয়, তাহলে অপ্রয়োজনীয় বিলম্ব তৈরি হবে। তাই তারা এই আন্তর্জাতিক ট্রানজিট সংযোগের জন্য আনফিল্টারড ইন্টারনেট পরিবহনের অনুমতি চেয়েছিল।
১ দিন আগে