আধুনিক যুগে বাটন ফোন খুব কম মানুষই ব্যবহার করেন। এর বদলে টাচস্ক্রিনের স্মার্টফোনই বেশি জনপ্রিয়। তবে স্মার্টফোনগুলোতে সাধারণত ভলিউম ও পাওয়ার বাটন থাকে। এবার স্মার্টফোনের পুরোনো ধারণাকে একেবারে পাল্টে দেবে শাওমি। কারণ বাহ্যিক বাটনবিহীন স্মার্টফোন তৈরি করছে চীনের এই প্রযুক্তি কোম্পানি।
প্রায় দেড় বছর শাওমি একটি বাটনবিহীন ফোন নিয়ে কাজ করছিল বলে জানা যায়, যার কোড নেম ‘ওয়াংশু’। ডিভাইসটিকে ব্র্যান্ডের প্রথম বাটনবিহীন মডেল হিসেবে ভাবা হয়েছিল। এটি আর উন্মোচন করেনি কোম্পানিটি। তবে আবারও বাটনবিহীন ফোন বাজারে আনতে চাইছে শাওমি।
নতুন বাটনবিহীন স্মার্টফোনটির কোডনেম ‘ঝুবে’। ফোনটি শাওমির মিক্স সিরিজের অন্তর্ভুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন মডেল ‘ওয়াংশু’র চেয়ে আরও উন্নত প্রযুক্তি ও বৈশিষ্ট্য নিয়ে আসবে। ‘ঝুবে’ কোড নেমের এই স্মার্টফোনটি সম্পূর্ণভাবে বাটনবিহীন হবে এবং এতে থাকবে আধুনিক সেন্সর প্রযুক্তি, যা চোখের মুভমেন্ট এবং হাতের ইশারার মাধ্যমে ফোনের বিভিন্ন ফাংশন নিয়ন্ত্রণ করতে পারবে।
এর আগে ‘ওয়াংশু’র প্রোটোটাইপের একটি ছবি তৈরি চীনের কুলএপিকে ফোরামে প্রকাশ করা হয়। ছবি থেকে বোঝা যায়, স্মার্টফোনের গায়ে কোনো বাটন নেই। এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিকে আন্ডার স্ক্রিন ক্যামেরা রয়েছে। অর্থাৎ ক্যামেরাটি স্ক্রিনের নিচে লুকানো। এতে ২কে ১২০ হার্টজ এলটিপিও ডিসপ্লে, ৪৫০০ এমএএইচ ব্যাটারি, এতে ২০০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাও থাকবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বাটনবিহীন ফোনটি ২০২৫ সালে এপ্রিল ও জুন মাসে বাজারে আসতে পারে।
বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলো যেমন রিয়েলমি বিভিন্ন ইনবিল্ট প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের হাতের ইশারার মাধ্যমে মেনু এবং অ্যাপস চালানোর সুবিধা দিচ্ছে।
এ ছাড়া অ্যাপলে নতুন সংস্করণের অপারেটিং সিস্টেম আইওএস ১৮ সমর্থিত কিছু নির্বাচিত আইফোন মডেলে চোখের নড়াচড়ার মাধ্যমে কিছু ফিচার ব্যবহারের সুবিধা দেবে। তবে প্রযুক্তিগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
যেহেতু শাওমি এখনো বাটনবিহীন ফোনের বিষয়টি নিশ্চিত করেনি, তাই তথ্যগুলো একটু সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত। যদিও কিছু ফাঁস হওয়া ছবি এই ধরনের ফোনের অস্তিত্বের ইঙ্গিত দেয়, তবু এটি নিশ্চিত করা যায় না যে এই ফোন বাজারে ছাড়া হবে।
শাওমি অতীতে বেশ কয়েকটি বাটনবিহীন প্রোটোটাইপ পরীক্ষার পরও সেগুলোর বাজারে আনতে ব্যর্থ হয়েছে।
তথ্যসূত্র: হিন্দুস্তানি টাইমস, গিজ চায়না

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
২ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৩ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৪ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৪ দিন আগে