
আজকের যুগে ল্যাপটপ শুধু কাজের যন্ত্রই নয়, বরং এটি ধারণ করে হাজার হাজার গুরুত্বপূর্ণ নথি, ছবি ও প্রিয় স্মৃতির সংরক্ষণ। ল্যাপটপ হারিয়ে বা চুরি হয়ে গেলে শুধু কাজের বিঘ্নই ঘটে না, হারিয়ে যায় মূল্যবান তথ্যও। তাই এমন দুর্ঘটনা ঘটলে কী করতে হবে এবং ভবিষ্যতে এমন সমস্যা এড়াতে কী পদক্ষেপ নেওয়া উচিত, তা জানা জরুরি।
ল্যাপটপ হারিয়ে গেলে যা করবেন
সন্ধানের চেষ্টা করুন: মাইক্রোসফট বা অ্যাপলের ‘ফাইন্ড মাই ডিভাইস’ সেবা ব্যবহার করে ল্যাপটপের অবস্থান জানার চেষ্টা করুন। প্রয়োজনে ল্যাপটপটি দূর থেকে লক করুন এবং ‘লস্ট মোড’ চালু করুন যাতে আপনার তথ্য নিরাপদ থাকে।
বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে সরান: হারানো ল্যাপটপটি দিয়ে আপনি আগে কোনো অ্যাকাউন্টে লগইন করে থাকলে সেই অ্যাকাউন্ট ল্যাপটপটিকে চিনে রাখতে পারে—যেমন অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্ট, ক্লাউড পরিষেবা, অনলাইন শপিং অ্যাপ বা অন্যান্য ব্রাউজারভিত্তিক অ্যাপ। তাই এসব অ্যাকাউন্টের বিশ্বস্ত ডিভাইস তালিকা থেকে ল্যাপটপটি মুছে ফেলুন।
পাসওয়ার্ড পরিবর্তন করুন: জরুরি অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড পরিবর্তন করুন। শুরু করুন আপনার ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে, কারণ এটি দিয়েই অন্য অ্যাকাউন্টে ‘পাসওয়ার্ড রিসেট’ করা যেতে পারে।
পুলিশকে জানান: পুলিশকে ল্যাপটপের বর্ণনা, মডেল, রং ও সিরিয়াল নম্বর দিন, যা হয়তো ল্যাপটপের বক্স বা অ্যাপল বা মাইক্রোসফট অ্যাকাউন্টে পাওয়া যাবে।
ব্যাংককে জানান: আপনার ল্যাপটপে যদি কোনো ক্রেডিট কার্ডের তথ্য সংরক্ষিত থাকে, তবে ব্যাংককে জানিয়ে ব্যবস্থা নিন।
ল্যাপটপের সঙ্গে সংযুক্ত ডিভাইস সরিয়ে ফেলুন: আপনার ল্যাপটপ যদি অন্য ডিভাইসের সঙ্গে সিংক করা থাকে, তাহলে সেই ডিভাইসগুলো ব্যবহার করে দ্রুত অ্যাকাউন্টে লগইন করুন এবং পাসওয়ার্ড পরিবর্তন বা রিমোট লক করে দিন। যদি তা সম্ভব না হয়, তাহলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে ওই ডিভাইসগুলো ‘আন লিংক’ বা সংযোগ বিচ্ছিন্ন করে দিন।
সামাজিক প্রতারণা থেকে সতর্ক থাকুন
হারানো ল্যাপটপের ডেটা ব্যবহার করে কেউ আপনার পরিচিতজনদের ফাঁদে ফেলতে পারে (যেমন: ‘আমি বিপদে আছি’ জাতীয় মেসেজ পাঠানো)।
তাই সতর্ক থাকতে পরিচিতদের আগেই সতর্ক করে দিন যেন তাঁরা এমন মেসেজে প্রতিক্রিয়া না দেখান।

আজকের দিনে বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের রূপরেখা বদলে দিচ্ছেন একদল দূরদর্শী প্রধান নির্বাহী। পুরোনো আমলের কম্পিউটার ব্যবস্থা ছেড়ে বিশ্বজুড়ে এখন স্বয়ংক্রিয় কাজের ধারা, কাস্টম চিপ এবং বিশাল পরিকাঠামো তৈরির যে জোয়ার এসেছে, এই নেতারাই তার নেতৃত্ব দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
শক্তি উৎপাদনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে চীন। সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং চুম্বক উন্মোচন করল দেশটি। হেফেইর পদার্থবিদ্যা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন ৫৮২ টন ওজনের দানবীয় এই চুম্বক, যার শক্তি আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল প্রকল্পে ব্যবহৃত চুম্বকের...
২ ঘণ্টা আগে
ডিজিটাল দুনিয়ায় এখন এক অদ্ভুত সময় চলছে। আপনার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে ভেসে ওঠা চমৎকার হাসিমুখের কোনো মানুষ কি আসলেই রক্ত-মাংসের, নাকি কোনো কম্পিউটারের সৃষ্টি, তা চট করে বোঝার উপায় নেই। এআইয়ের তৈরি ডিপফেক মুখগুলো এখন এতটাই বাস্তবসম্মত হয়ে উঠেছে যে সাধারণ মানুষের পক্ষে সেগুলোকে আসল...
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের ফরেস্ট বিচে ভেসে আসা বাস্কেটবলের চেয়ে দ্বিগুণ বড় ছয়টি ধাতব গোলক আসলে রকেটের বর্জ্য। স্পেস বল নামে পরিচিত এই বস্তুগুলো মূলত রকেটের উচ্চ চাপযুক্ত গ্যাস ও তরল রাখার পাত্র।
৩ ঘণ্টা আগে