রাজধানী সিউলে মায়ের অ্যাপার্টমেন্টে ছাদের স্টোররুমকে স্টুডিও বানিয়ে ফেলেছেন কিম মিন ইয়ো। দিনে ১৫ ঘণ্টার বেশি সময় ব্যয় করেন ভিডিও গেমস খেলে। ২৪ বছর বয়সী এ তরুণ শুধু নিজে গেম খেলেন না, সেটি লাইভস্ট্রিমও করেন। ব্যাকগ্রাউন্ডে থাকে তার নিজের কণ্ঠে রসিকতাময় ধারাভাষ্য। এই লাইভ করেই মাসে ৫০ হাজার ডলারের বেশি আয় করেন কিম।
দক্ষিণ কোরিয়ার জাতীয় আয়ে (জিডিপি) লাইভ স্ট্রিমের অবদান এখন এক শতাংশ। বিশাল অংকের খাতটিতে ভূমিকা রয়েছে কিমেরও।
ছাদের ঘরে ছোট্ট স্টুডিওতেই খাওয়া, ঘুম এবং অন্যান্য জরুরি কাজ সারেন কিম। তিনি বলেন, আগে মা সংসারের সব ব্যয় বহন করতেন। ফলে নিজের জন্য যথেষ্ট টাকা কখনোই পেতাম না। আর এখন কিম নিজেই পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন।
দক্ষিণ কোরিয়ায় লাইভ সম্প্রচারকারী তরুণদের বলে ব্রডকাস্ট জকি। এই তরুণরা ভিডিওগেম, গান, খাওয়া এমনকি শুধু ঘুমও লাইভ দেখান। এটিই তাদের আয়ের উৎস। তাদের অনেকে এতোটা জনপ্রিয় যে রীতিমতো তারকা বনে গেছেন। অনেক তরুণই শুধু লাইভস্ট্রিম করে মাসে এক লাখ ডলার পর্যন্ত আয় করেন। এই কনটেন্ট তারা প্রচার করেন আফ্রিকাটিভি এবং ইউটিউবে।
করোনা মহামারী এই লাইভ সম্প্রচারকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। গত বছরের প্রথম চার মাস দক্ষিণ কোরিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনসাধারণকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়, ওই সময় দক্ষিণ কোরিয়াসহ সারা বিশ্বে তাদের দর্শক ব্যাপকভাবে বেড়েছে।
অবশ্য দক্ষিণ কোরিয়ার এই তরুণ লাইভস্ট্রিমারদের বিরুদ্ধে বিতর্কিত কনটেন্ট তৈরি করার অভিযোগও রয়েছে। দর্শক বাড়লে আয়ও বাড়ে। এ কারণে অনেকে মরিয়া হয়ে আপত্তিকর কনটেন্ট তৈরি করেন।
ক্যালিফোর্নিয়ার স্টেট ইউনিভার্সিটির মোনটেরো বে–এর গবেষক হোজিন সং বলেন, দক্ষিণ কোরিয়ার ব্রডকাস্ট জকিরা দর্শক টানার জন্য যৌন এবং সহিংস কনটেন্ট তৈরি করছে। এ ধরনের কনটেন্টের ভিউ এবং এঙ্গেজমেন্ট বেশি। ফলে আয়ও বাড়ে হু হু করে।
এএফপি অবলম্বনে ইয়াসিন আরাফাত

ডিজিটাল যুগে স্মার্টফোনে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রলিং অভ্যাসে পরিণত হয়েছে অনেকের। এই অভ্যাস ডুমস্ক্রলিং নামে পরিচিত। এটি বৈশ্বিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। সোশ্যাল মিডিয়ার ফিডে ছোট ভিডিও বা নেতিবাচক খবরই হোক না কেন...
১০ ঘণ্টা আগে
অনলাইনে আপনার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা এখন আর কোনো গোপন বিষয় নয়। বিশেষ করে মেটা অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্মের বাইরেও নজরদারি করছে। অনলাইনে আপনি কী করছেন, তার একটি নিখুঁত চিত্র তৈরি করে রাখছে মেটা।
১০ ঘণ্টা আগে
দুবাইয়ের দ্য লুপ প্রজেক্টটি স্মার্ট প্রযুক্তিচালিত একটি আরবান হাইওয়ে। এটি শুধু যাতায়াতের পথ নয়, বরং অত্যাধুনিক প্রযুক্তির এক সমন্বিত প্রদর্শনী। ৯৩ কিলোমিটার দীর্ঘ এই আরবান হাইওয়েতে পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিত করতে এবং দুবাইয়ের নাগরিকদের জীবনমান উন্নয়নে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
অনলাইনে আপনার ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখতে গুগল অ্যাকটিভিটি নিয়ন্ত্রণ করা খুব জরুরি। আপাতদৃষ্টে এসব সেবা আপনার বিভিন্ন কাজ সহজ করে দিলেও ব্যক্তি সুরক্ষা ও নীতির দিক থেকে বিষয়টি ঝুঁকিপূর্ণ। ব্যবহারকারী যত বেশি তথ্য ও ডিভাইসের অ্যাকসেস দেবেন, প্ল্যাটফর্মটি ততই তথ্য ব্যবহার করবে।
১২ ঘণ্টা আগে