গুগল ম্যাপসে লোকেশন সেভ করা যায়। এর সুবিধা হলো—বার বার সার্চ দিয়ে লোকেশন বের করতে হবে না। লোকেশনগুলো খুঁজে বের করার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ব্যক্তিগত ট্রাভেল ডায়েরি হিসেবে কাজ করবে এই ফিচার। ব্যবহারকারীর ডিভাইসের মেমোরির একটি ডিজিটাল মানচিত্র তৈরি করবে।
ডেস্কটপ ও মোবাইলে ম্যাপসে লোকেশন সেভ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
ডেস্কটপ
১. ব্রাউজার থেকে গুগলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, জায়গা সার্চ করুন বা ম্যাপে লোকেশনটি খুঁজে বের করুন।
২. এরপর কাঙ্ক্ষিত লোকেশনের নিচে বুকমার্কের মতো ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৩. লোকেশনগুলো ম্যাপসে সহজে খুঁজে পাওয়ার জন্য একটি তালিকা নির্বাচন করুন বা নতুন একটি তালিকা তৈরি (যেমন: পছন্দের জায়গা, যেসব জায়গায় ভবিষ্যতে যেতে আগ্রহী ইত্যাদি) করুন।
মোবাইল (অ্যান্ড্রয়েড ও আইওএস)
১. গুগল ম্যাপস অ্যাপে কোনো লোকেশন সার্চ করুন বা ম্যাপের নির্দিষ্ট লোকেশনে ওপর ট্যাপ করুন। ম্যাপের যেকোনো লোকেশনে একটি পিন তৈরির জন্য ট্যাপ করে ধরে রাখতে হবে।
২. এরপর স্ক্রিনের নিচে বুকমার্কের মতো ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৩. সেভ করার জন্য তালিকা নির্বাচন করুন বা নতুন একটি তালিকা তৈরি করুন।
৪. এরপর ‘ডান’ অপশনে ট্যাপ করলে লোকেশনটি সেভ হয়ে যাবে।
লোকেশন সেভের জন্য অতিরিক্ত টিপস
সেভ করা লোকেশন লেবেল করুন
ম্যাপে লোকেশনগুলো সহজে খুঁজে পেতে কাস্টম লেবেল যুক্ত করুন। যেকোনো সেভ করা লোকেশনে ট্যাপ করুন ও ‘লেবেল’ অপশনে ট্যাপ করে একটি চিহ্নিত করার জন্য একটি নাম টাইপ করুন।
অন্যান্য ওয়েবসাইটের লোকেশন যুক্ত করুন
কোনো ওয়েবসাইট গুগল ম্যাপে এমবেড করা থাকলে তা সরাসরি ম্যাপে সেভ করা যায়।
অফলাইনে লোকেশনগুলো দেখুন
ইন্টারনেট না থাকলেও গুগল ম্যাপসে লোকেশন দেখা যায়। এজন্য সেভ করা লোকেশনগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখতে হবে।
সেভ করা লোকেশনগুলো শেয়ার করুন
কোনো গন্তব্যের দিক–নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের লোকেশন অন্যদের শেয়ার করার সুবিধাও দেয় গুগল ম্যাপস। এই লোকেশন শেয়ারের মাধ্যমে সহজেই পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিজের অবস্থান জানানো যায়।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও

‘আরেক প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে হ্যাক করছে মেটার এআই’; ‘ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক এআই মডেল নিজের সার্ভারে হামলা চালিয়েছে’; ‘মানুষকে লক্ষ্যবস্তু করতে ভুয়া প্রোফাইল ব্যবহার করেছে অ্যানথ্রপিক এআই’—এই সব শিরোনামই সাম্প্রতিক।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দ্রুত অগ্রগতি ও নতুন মডেল উন্মোচনে লাগাম টানা কিংবা কঠোর নিয়ন্ত্রণ চালুর দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ‘কিছু নেতিবাচক শক্তি’ এই প্রযুক্তির ভয়াবহতা নিয়ে অহেতুক আতঙ্ক ছড়াচ্ছে। তবে একই সঙ্গে চীনকে পেছনে ফেলে
১ দিন আগে
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনকারী তিন প্রযুক্তি ব্যক্তিত্ব একটি বিষয়ে একমত হয়েছেন। আপাতদৃষ্টিতে বিষয়টি বৈপরীত্যপূর্ণ মনে হলেও বিষয়টি এআইয়ের ব্যাপক অগ্রগতির প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আর তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ‘ধীরগতির’ করার প্রয়োজনীয়তা।
২ দিন আগে
জাপানের সরকারি নেটওয়ার্কে সাইবার হামলার ঘটনায় প্রায় ২ লাখ ৪৬ হাজার সরকারি কর্মী, ঠিকাদার এবং সরকারের হয়ে কাজ করা অন্যান্য ব্যক্তির ব্যক্তিগত তথ্য চুরি হয়ে থাকতে পারে বলে জানিয়েছে দেশটির ডিজিটাল এজেন্সি।
৩ দিন আগে