আজ শেষ হচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী বেসিস সফটএক্সপোর। আজ সকাল ১০টায় অন্যতম বৃহৎ আয়োজন আইসিটি ক্যারিয়ার ক্যাম্প ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা অংশ নেয়।
সকাল ১১টায় রাউন্ড টেবিল হলে অনুষ্ঠিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথকেয়ার, টেলিমেডিসিন অ্যান্ড স্মার্ট হেলথকেয়ার’ বিষয়ক গোলটেবিল বৈঠক, এবং সেমিনার হল ১-এ অনুষ্ঠিত হয়েছে স্মার্ট বাংলাদেশ : রোল অব আইসিটি সেক্টর’ শীর্ষক সেমিনার।
সমাপনী দিনের বিশেষ আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৬টায় বিজনেস লিডারস মিট ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সব ধরনের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই আয়োজন। দর্শনার্থীরা যাতে সহজেই বেসিস সফটএক্সপোতে যাতায়াত করতে পারেন সে জন্য বিশেষ শাটল বাস সেবার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া রয়েছে গেমিং জোন, বিজনেস লাউঞ্জ, ফুড কোর্ট ও কনসার্ট।
এবারের বেসিস সফটএক্সপোর প্ল্যাটিনাম স্পনসর হিসেবে রয়েছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে হুয়াওয়ে। সিলভার স্পনসর হিসেবে রয়েছে রবি, পাঠাও এবং ফাইবার অ্যাট হোম। এ ছাড়া ফাইভজি পার্টনার হিসেবে রয়েছে গ্রামীণফোন।
আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এর সহযোগিতায় আয়োজিত এবারের বেসিস সফটএক্সপোর পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ, ইন্টারনেট পার্টনার হিসেবে আমরা নেটওয়ার্কস লিমিটেড এবং অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে দারাজ, বিডিজবস ডটকম ও ই-কুরিয়ার।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
২ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
২ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে