অনেক সময় আমাদের সবার মাথায়ই কিছু না কিছু গান ঘুরপাক খায়। কিন্তু অনলাইন সেই গান খুঁজতে গেলে দেখা যায়, গানের নাম বা লিরিক আর মনে পড়ছে না। সেই বিড়ম্বনা থেকে মুক্তি দিতে এখন ইউটিউবে সুর গুনগুন করেও গান সার্চ করা সম্ভব হবে। এমনকি গানের কিছু অংশ গাইলে বা শিষ বাজালেও তা খুঁজে দেবে ইউটিউব।
ইউটিউবের বেটা ভার্সনে দারুণ ফিচারটি পাওয়া যাবে। তবে ওয়েব ভার্সনে এখনো ফিচারটি যুক্ত করা হয়নি। গুন গুন করে গান সার্চ করার নতুন ফিচারটি কীভাবে ব্যবহার করবেন তা তুলে ধরেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাউ।
প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটিতে ইউটিউব অ্যাপটি খুলুন। এরপর অ্যাপটির সার্চ বাটন আইকনটি খুঁজে বের করুন। সেখানে থাকা মাইক্রোফোন আইকনটি ব্যবহার করে নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। এ জন্য অবশ্য আপনার ফোনে ইউটিউব অ্যাপে মাইক্রোফোনের ব্যবহারের অনুমতি দিতে হবে।
যা হোক, এরপর ইউটিউবের মাইক্রোফোনে গুনগুন করে বা গানের কিছু অংশ গেয়ে কিংবা শিস বাজিয়ে পছন্দের গানটি সার্চ করতে পারবেন। আপনার গুনগুন বা শিস কিংবা কয়েক লাইনের ভয়েস ইনপুট থেকে গান অনুসন্ধানের কাজে লেগে যাবে ইউটিউব এবং আপনার সুর বা শিসের সঙ্গে মেলে এমন সম্ভাব্য সব গানের তালিকা আপনার সামনে উপস্থাপন করবে প্ল্যাটফর্মটি।
বেশির ভাগ ক্ষেত্রেই গান শনাক্ত করতে পারে এই ফিচারটি। তবে সার্চে ঠিক গানটি খুঁজে না পেলে আবার মাইক্রোফোনে আইকোনে চাপুন ও সুরটি আবার গুনগুন করুন। তবে ফিচারটি এখনই সব গ্রাহকেরা পাবেন না। প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে এই ফিচারটি পাওয়া যাচ্ছে। শিগগিরই অ্যান্ড্রয়েডের সকল গ্রাহক এই ফিচারটি ব্যবহার করতে পারবে। তবে ফিচারটি কবে নাগাদ আইওএস ব্যবহারকারীদের জন্য ছাড়া হবে তা স্পষ্ট নয়।
নতুন এই ফিচারের ফলে গ্রাহকদের গান খুঁজে পেতে ভিন্ন কোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন হবে না।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পে ডেটাসেন্টার নির্মাণের দ্রুত বিস্তার এবং এর ফলে মেমোরি ও স্টোরেজ চিপের ব্যয় বেড়ে যাওয়ায় আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গতকাল বৃহস্পতিবার কোম্পানিটি জানায়, এতদিন তারা বাড়তি খরচ নিজেরা বহন করে গ্রাহকদের ওপর চাপ কমিয়ে রেখেছিল, কিন্তু বর্তমান
১ ঘণ্টা আগে
নিউইয়র্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বা ‘লক্ষ কোটিপতি’ হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার বাজারে অভিষেকের পর তৈরি হওয়া বিপুল উন্মাদনা কেটে যাওয়ার পরপরই তাঁর এই সম্পদহানি ঘটেছে।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে—এমন দাবি দীর্ঘদিন ধরেই করে আসছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তবে জাতিসংঘের (ইউএন) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য।
২ দিন আগে
এতদিন কুনাল শাহ নামটি মূলত ভারতের স্টার্টআপ এবং বিনিয়োগকারীদের বৃত্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় ফিনটেক জায়ান্ট ‘ক্রেড’ (Cred)-এর এই প্রতিষ্ঠাতা শুধু ব্যবসাই করেননি, বরং নিজের পডকাস্ট এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নানা তাত্ত্বিক পোস্টের মাধ্যমে প্রযুক্তি মহলে একটি বড় অনুসারী দল তৈরি করেছিলেন।
২ দিন আগে