বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইনটেলের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ওমর ইশরাক। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ফ্রাংক ইয়ারি।
চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিলেও ইশরাক ইনটেলের বোর্ডে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
২০২০ সালে ইনটেলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ওমর ইশরাক। তিনি ২০১৭ সালের মার্চ থেকে ইনটেলের পরিচালনা পর্ষদে যুক্ত ছিলেন।
ওমর ইশরাককে নিয়ে ইনটেলের সিইও প্যাট গেলসিঙ্গার বলেন, ‘আমাকে কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে ফিরিয়ে আনায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।’
ইনটেলে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা প্রযুক্তি ও পরিষেবা প্রতিষ্ঠান মেডট্রোনিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রায় ৯ বছর দায়িত্ব পালন করেন ইশরাক।
বাংলাদেশে বেড়ে ওঠা ওমর ইশরাক ঢাকার সেন্ট জোসেফ স্কুলে পড়াশোনা করেন। তিনি ইউনিভার্সিটি অব লন্ডন, কিংস কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং পিএইচডি করেছেন। উচ্চ মাধ্যমিক পাসের পর বিদেশের উদ্দেশ্যে পাড়ি জমান ইশরাক। নিজের ক্যারিয়ার গড়েছেন চিকিৎসা প্রযুক্তিবিদ হিসেবে।
চিকিৎসাযন্ত্র উদ্ভাবনের পাশাপাশি ইশরাক কাজ করেছেন প্রযুক্তি কোম্পানি ফিলিপ্সের বিপণন বিভাগেও। তিনি এশিয়া সোসাইটি ও মিনেসোটা পাবলিক রেডিওর বোর্ড অব ট্রাস্টির সদস্য।

মাত্র পাঁচ সেকেন্ডে শূন্য থেকে ৮০০ কিলোমিটার গতিতে পৌঁছে নিজস্ব বিশ্ব রেকর্ড ভেঙেছে চীনের একটি পরীক্ষামূলক ম্যাগলেভ ট্রেন। দেশটির হুবেই প্রদেশের দংহু ল্যাবরেটরির এক কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক ট্র্যাকে এই পরীক্ষা চালানো হয়।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল দিয়ে তৈরি লেখায় অদৃশ্য ওয়াটারমার্ক যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ স্টার্টআপ অ্যানথ্রপিক অ্যানথ্রপিক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাঁদের এআই মডেল ক্লদ ব্যবহার করেত তৈরি সব লেখার মধ্যে একটি গোপন সংকেত থাকবে, যা লেখাটি অন্য কোথাও কপি ও পেস্ট করলে
১৮ ঘণ্টা আগে
নতুন এআই মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে মেটা। ৩০ বিলিয়ন প্যারামিটার বিশিষ্ট মডেলটি সার্বক্ষণিক লোকাল এজেন্ট ওয়ার্কফ্লো পরিচালনার জন্য বা ব্যক্তিগত কম্পিউটারে এআই এজেন্ট চালানোর জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
দেশের বাজারে রিয়েলমি এনেছে সি১০০এক্স স্মার্টফোন। ডিভাইসটিতে সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোনটিতে ৭ বছরের ব্যাটারি হেলথ নিশ্চিত করা হয়েছে।
২ দিন আগে