হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে একসঙ্গে ৩২ জনের কথা বলার সুবিধা আসছে। আপাতত আইওএস গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে। এর আগে ১৫ জন পর্যন্ত হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে অংশ নিতে পারত। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
হোয়াটসঅ্যাপের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ডাব্লুএবেটাইনফো বলেছে, আইওএসের ২৩.২১. ৭২ আপডেটে সম্প্রতি নতুন ফিচারটি যুক্ত করা হয়। এই ফিচারে অংশগ্রহণকারীসহ মোট ৩২ জন গ্রুপ কলে থাকতে পারবে। কলিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে পারে এই ফিচারটি যুক্ত করা হয়েছে।
যেভাবে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল করবেন
১. যে গ্রুপ চ্যাটের মেম্বারদের কল করতে চান সেই গ্রুপ চ্যাটটি খুলুন।
২. স্ক্রিনের উপরের থাকা ভিডিও ও ভয়েস কল বাটনটিতে ট্যাপ করুন।
৩. গ্রুপ কলের জন্য কনফার্ম করুন।
৪. গ্রুপে যদি ৩২ জন বা তার কম মেম্বার থাকে তাহলে সঙ্গে সঙ্গে কল দেওয়া শুরু হয়ে যাবে। তবে গ্রুপে যদি ৩২ জনের বেশি মেম্বার থাকে তাহলে আলাদা করে কলের জন্য অংশগ্রহণকারীদের নির্বাচন করতে হবে।
৫. মেম্বারদের নির্বাচন করা হয়ে গেলে ভিডিও বা ভয়েস কলের বাটনে ট্যাপ করুন
এ ছাড়া পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লক করার চ্যাট থ্রেডস লুকানোর ফিচার গত সপ্তাহে নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। চ্যাট ট্যাবের সার্চ বারে গোপন কোড টাইপ করলে চ্যাট লক ফিচারের মাধ্যমে লুকানো চ্যাট থ্রেডসগুলো গ্রাহকেরা দেখতে পারবেন। সেটিংস থেকে এই ফিচার চালু করতে হবে। চ্যাট লক সেটিংসে একটি টগল বাটন রয়েছে। টগল বাটনের মাধ্যমে ফিচারটি চালু বা বন্ধ করা যাবে। অন্য কেউ হুট করে দেখে ফেললেও এখন বোঝার উপায় থাকবে না যে, কোনো চ্যাট লুকানো হয়েছে।
প্রাইভেসি (গোপনীয়তা) ও নিরাপত্তার দিকে বেশি গুরুত্ব দেয় হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কল ও ভিডিওগুলোও এন্ড টু এন্ড এনক্রিপটেড।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে