বিজ্ঞাপনমুক্ত গানের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং সার্ভিস ‘আমাজন মিউজিক’। এতদিন প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই ২০ লাখ গান শুনতে পারতেন। এখন তা বেড়ে ১ কোটিতে দাঁড়াবে।
শুধু গানই নয়, প্রাইম মেম্বাররা বিজ্ঞাপনের ঝামেলা ছাড়া শুনতে পাবেন নতুন অনেক পডকাস্ট। এছাড়া সিএনএন, এনপিয়ার, ইএসপিএন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো বড় বড় মিডিয়া আউটলেটগুলোর শো আমাজন মিউজিকে শোনা যাবে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, গান ও পডকাস্টের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আমাজন প্রাইম যুক্ত করেছে নতুন কিছু ফিচার। এগুলোর মাধ্যমে নতুন পডকাস্ট সহজেই খুঁজে পাবেন গ্রাহকেরা। এখন প্রাইমের মেম্বার সংখ্যা ২০ কোটির বেশি। আমাজন মিউজিকের জন্য মাসিক সাবস্ক্রিপশন ফি ৮ ডলার ৯৯ সেন্ট। তবে গ্রাহকেরা চাইলে বছর হিসেবে ফি দিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের বছরে ৮৯ ডলার গুণতে হবে।
মিউজিক স্ট্রিমিং সার্ভিসে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম 'অ্যাপল মিউজিক’। অ্যাপলের এই স্ট্রিমিং সেবাদাতা গত মাসে জানায়, সাবস্ক্রাইবারদের জন্য এর ১০ কোটি গানের বড় ভাণ্ডার রয়েছে। কোম্পানিটির ভাষ্যমতে, প্রতিদিন প্রায় ২০ হাজার গান যুক্ত করা হচ্ছে তাদের ক্যাটালগে।
আইওএস এবং অ্যান্ড্রয়েড- দুই অপারেটিং সিস্টেমে অ্যাপল মিউজিক ইন্সটল করা যাবে। আরেক প্রতিদ্বন্দ্বী মিউজিক স্ট্রিমিং সার্ভিস স্পটিফাই দাবি করছে, তার ক্যাটালগে ৮ কোটির বেশি গান আছে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে আইসিটিমন্ত্রী বলেন, স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নের জন্য একই ধরনের তহবিল নেই।
১ দিন আগে
তথ্য ব্যবস্থাপনায় অনিয়ম ও সংবেদনশীল তথ্যের অনুপযুক্ত ব্যবহারের অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। বরখাস্ত গবেষকদের অন্তত দুজন প্রতিষ্ঠানের এআই নিরাপত্তা গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের কাজের মধ্যে এমন একটি প্রকল্পও ছিল, যেখানে একটি বাইরের প্রতিষ্ঠান...
১ দিন আগে
দীর্ঘদিন ধরে বৈশ্বিক অর্থনীতিতে সফল হওয়ার অন্যতম শর্ত হিসেবে ইংরেজি ভাষা শেখার কথা বলা হয়েছে। সিউলের একজন প্রকৌশলী, আবুধাবির উদ্যোক্তা, সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তা কিংবা প্যারিসের ব্যাংকার—নিজের মাতৃভাষা যা-ই হোক, আন্তর্জাতিক ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা ও কূটনীতিতে প্রতিযোগিতা করতে ইংরেজি...
২ দিন আগে
মাইক্রোস্কোপে ধারণ করা বৈজ্ঞানিক ছবি ও ভিডিও নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ নিকন ‘স্মল ওয়ার্ল্ড ইন মোশন’ প্রতিযোগিতার এবারের বিজয়ী ছবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রতিযোগিতার অন্য কয়েকজন বিজ্ঞানী অভিযোগ করেছেন, বিজয়ী ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের এমন ব্যবহার হয়েছে, যা প্রতিযোগিতার নিয়মের...
৩ দিন আগে