সেমিকন্ডাক্টর শিল্পে ইনটেল এখনো এমন একটি প্রতিষ্ঠান যারা নিজেরাই নিজেদের চিপের নকশা এবং উৎপাদনের কাজ করে থাকে। চিপ নির্মাণে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীনের যেকোনো চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানের চেয়ে বেশ এগিয়েই রয়েছে ইনটেল। তবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ইনটেলের সঙ্গে প্রতিযোগিতায় বেশ ভালোভাবেই পাল্লা দিচ্ছে।
এদিকে বর্তমানে সারা বিশ্বে চলছে চিপ সংকট। ফলে প্রায় স্থবির হয়ে পড়েছে বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্প। এ সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে চিপ জায়ান্ট ইনটেল করপোরেশন। বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্পের চিপ সংকট মেটাবে ইনটেল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানিয়েছেন, চিপ তৈরির জন্য গাড়ি নির্মাতাদের সঙ্গে আলোচনা চলছে। ইনটেলের কর্মকর্তারা জানান, তারা বর্তমান চিপ সংকট মোকাবিলায় তাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
অপরদিকে নতুন নতুন উদ্ভাবন আর প্রযুক্তিগত জ্ঞানের চর্চা টিএসএমসিকে একটি অনন্য কোম্পানিতে পরিণত করেছে। চিপের প্রয়োজনে গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানসহ নানারকম প্রতিষ্ঠান যাচ্ছে টিসিএমসির কাছে। বর্তমান চিপ সংকট মোকাবিলার অন্যতম প্রতিষ্ঠান হতে চলেছে টিএসএমসি।
ইনটেল আরেকটি প্রক্রিয়া চালু করে চিপ সংকট মোকাবিলার কাজ করছে। গাড়ি নির্মাতাদের চিপের নকশা তৈরি করে দেয় এমন প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইনটেল। ইনটেলের নিজস্ব উৎপাদন নেটওয়ার্কে চিপ তৈরির ক্ষেত্রে এসব প্রতিষ্ঠান ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্র বিদ্যুতচালিত গাড়ি নির্মাণ শিল্পের অন্যতম একটি উৎপাদনকারী দেশ। তাই বর্তমান চিপ সংকটে তারা বেশ উদ্বিগ্ন। এ জন্য ইনটেলের সঙ্গে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন।
চিপ সংকট মোকাবিলায় ইন্টেল, টিএসএমসিসহ বিশ্বের নেতৃস্থানীয় সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর উদ্যোগ আগামী বছর থেকে আরও জোরালো হবে বলে জানিয়েছে তাইওয়ান ফোকাস, সিএনএনসহ বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে