নিজেদের বিং-সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করেছে মাইক্রোসফট। এরই ধারাবাহিকতায় এবার নিজেদের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টেও একই প্রযুক্তি যুক্ত করার কাজ শুরু করেছে এই সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, আগামী মার্চেই এ নিয়ে ঘোষণা আসতে পারে। তবে ব্যবহারকারীদের পর্যায়ে এ সুবিধা আসতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটি যেকোনো প্রশ্নের উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে সক্ষম। নিজ থেকে ই-মেইল, নিবন্ধ বা কবিতাও লিখতে পারে এই চ্যাটবট। ফলে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত হলে ব্যবহারকারীরা সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
সম্প্রতি, ওপেনএআইয়ের তৈরি চ্যাটবট ‘চ্যাটজিপিটি’র প্রযুক্তি নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে সার্চ ইঞ্জিনটিতে চ্যাটবট যুক্তের ঘোষণা দেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা।
দ্য ভার্জের এক প্রতিবেদন অনুযায়ী, বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণে উন্নত সার্চ ফলাফলের পাশাপাশি চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ব্যবহারের সুবিধা থাকবে। চ্যাটবটে প্রশ্ন লিখলে সেগুলোর উত্তর দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটটি। চ্যাটবটটি নির্দিষ্ট বিষয়ে নিবন্ধ বা ই–মেইল লিখে দেওয়ার পাশাপাশি ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তু সংক্ষেপে উপস্থাপন করে দেবে। ব্যবহারকারী চাইলে বিভিন্ন তথ্য এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদও করে দেবে চ্যাটবট।
সত্য নাদেলা বলেছেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তথ্য অনুসন্ধান থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যার ব্যবহারে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে। এরই ধারাবাহিকতায় ‘বিং’ সার্চ ইঞ্জিন ও ‘এজ’ ব্রাউজারে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট যুক্ত করা হয়েছে।”

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
৩ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৪ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৫ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৫ দিন আগে