দীর্ঘদিন ব্যবহার করার পর মোবাইল ফোনের গতি কমে গেলে, তখন সেটি ব্যবহার করা ঝামেলার। এই দুর্মূল্যের বাজারে চাইলেই হুট করে একটা স্মার্টফোন কেনা সম্ভব হয় না অনেকের। তবে পুরোনো মোবাইল ফোনকেও স্মার্ট করা যায়। জানিয়েছেন নাহিদ ইসলাম।
আপডেট করুন
নিয়মিত মোবাইল ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে। বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলো নিয়মিত আপডেট রিলিজ করে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই আপডেটগুলো ফোনের র্যাম, মেমোরি ও প্রসেসিং পাওয়ার অপটিমাইজ করে অ্যাপ চলার গতি বাড়ায়। তাই সময়মতো অপারেটিং সিস্টেম এবং অ্যাপ আপডেট করুন।
লাইভ ওয়ালপেপার ব্যবহার করবেন না
মোবাইল ফোনে লাইভ ওয়ালপেপার ব্যবহার না করাই ভালো। তাতে ফোনের গতি কমে যায়। এ ছাড়া হোম স্ক্রিনে কম আইকন রেখে ফোনটিকে যথাসাধ্য পরিচ্ছন্ন রাখতে হবে। এটি ফোনের গতি ঠিক রাখতে সহায়ক হবে।
আন-ইনস্টল করুন অব্যবহৃত অ্যাপ
মোবাইল ফোনে ইনস্টল করা আছে কিন্তু ব্যবহার করা হয় না কিংবা কম ব্যবহার হয় এমন অ্যাপগুলো যাচাই করে আন-ইনস্টল বা ডিজেবল করে দিলে ফোনের গতি ঠিক থাকবে এবং স্টোরেজ জায়গা বাঁচবে।
অ্যানিমেশন বন্ধ করুন
স্মার্টফোনের অ্যানিমেশন ফিচারটি থাকার কারণে একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় কিংবা অ্যাপ ওপেনিং ও ক্লোজিংয়ের সময় দৃষ্টিনন্দন ট্রানজিশন দেখা যায়। এসব অ্যানিমেশনের জন্য ফোনের সিপিইউ এবং জিপিইউ একটা পরিমাণ প্রসেসিং পাওয়ার বরাদ্দ রাখে। ফলে ফোনের গতি কমে যায়। তাই ফোনের গতি বৃদ্ধির জন্য অ্যানিমেশন বন্ধ বা এর ইফেক্ট কমিয়ে দেওয়া ভালো।
ক্যাশড ডেটা পরিষ্কার করুন
ক্যাশ মেমোরি মোবাইল ফোনের অ্যাপগুলোকে দ্রুত লোড করতে সহায়তা করলেও এক সময় এগুলো মেমোরির জায়গা দখল করতে শুরু করে। ফলে ফোন ধীরে ধীরে গতি হারাতে থাকে। গতি বাড়াতে মোবাইল ফোনের মাই ফাইলস অপশনে গিয়ে ক্যাশড অ্যাপ ডেটা পরিষ্কার করতে হবে।
অটো-সিঙ্ক অপশন বন্ধ করুন
মাঝে মাঝে দেখা যায় ব্যাকগ্রাউন্ড সিঙ্ক করার অপশন অটো হয়ে আছে। এসব সিঙ্কিং মোবাইল ফোনের কর্মক্ষমতার ওপর প্রভাব ফেলে। এ জন্য সেটিংসে গিয়ে অটো সিঙ্ক অপশন বন্ধ করে দিন। এতে মোবাইল ফোনের গতি বৃদ্ধি পাবে।
ফ্যাক্টরি রিসেট
ফ্যাক্টরি রিসেট দিলে ডিভাইসে সংরক্ষিত সব ডেটা পরিষ্কার হয়ে মোবাইল ফোনটি একদম নতুন কেনার সময়কার ডিফল্ট অবস্থায় চলে যাবে। আবার নতুন করে তথ্য ও সেটিংস সেটআপ করতে হবে। তবে ফ্যাক্টরি রিসেট করার আগে অবশ্যই প্রয়োজনীয় ডেটা ব্যাকআপ নিতে হবে। কারণ হারানো ডেটা ফিরে পাওয়া সহজ নয়। মোবাইল ফোনের সেটিংসে রয়েছে এই অপশন।
ওভারক্লকিং ডিভাইস
পুরোনো মোবাইল ফোনের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ওভারক্লকিং। এ জন্য সেটির স্পিড রিসেট করে নিতে হবে। তবে ওভারক্লকিং করলে মোবাইল ফোন গরম হওয়ার আশঙ্কা থাকে।
কাস্টম রম ইনস্টল করুন
কাস্টম রম ইনস্টল করে মোবাইল ফোনের আপডেট ক্ষমতা বাড়ানো যেতে পারে। পুরোনো হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয় ভাবে নতুন সফটওয়্যার আপডেট বন্ধ করে দেয়। কাস্টম রম ইনস্টল করার মাধ্যমে সহজে নতুন সফটওয়্যার আপডেট করা সম্ভব।

যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
১ দিন আগে
নিয়ন্ত্রিত পরীক্ষার জন্য তৈরি ওপেনএআইয়ের একটি পরীক্ষামূলক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল শুধু একটি এআই প্রতিষ্ঠানেই নয়, আরও একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের গ্রাহকের সিস্টেমেও অনুপ্রবেশ করেছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে, পরীক্ষার পরিবেশ থেকে বেরিয়ে আসা এই এআই এজেন্ট দুর্বল কোডের সুযোগ
১ দিন আগে
শেয়ারবাজারে নজির গড়ে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য (মার্কেট ক্যাপিটালাইজেশন) প্রথমবারের মতো সাময়িকভাবে ৫ ট্রিলিয়ন (পাঁচ লাখ কোটি) মার্কিন ডলার ছাড়িয়েছে। চিপ প্রস্তুতকারক এনভিডিয়ার পর ইতিহাসের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এই মাইলফলক অর্জন করল অ্যাপল।
১ দিন আগে
বিদেশে তৈরি নতুন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই রোবটগুলো জাতীয় নিরাপত্তার জন্য ‘অগ্রহণযোগ্য ঝুঁকি’ তৈরি করছে। এ কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। এ ধরনের রোবটের অধিকাংশই চীনে তৈরি হয়।
১ দিন আগে