ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি) প্রযুক্তির বিপ্লবের ফলে আমাদের ব্যবহারের সব ডিভাইস আকারে দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা মোবাইল ফোন কিংবা ট্যাবে এমন সব কাজ করতে পারি, যেগুলো একসময় শুধু কম্পিউটারেই করা যেত। বহনযোগ্য হওয়ায় এখন বেশির ভাগ মানুষ ডেস্কটপ কম্পিউটারের বদলে ল্যাপটপ ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে ক্ষুদ্র ডিভাইসে অভ্যস্ত বেশির ভাগ ব্যবহারকারীই হয়তো জানেন না, পৃথিবীর প্রথম কম্পিউটারের ওজন ছিল ৩০ টন! এ ছাড়া কম্পিউটারটির আয়তন ছিল প্রায় ১ হাজার ৮০০ বর্গফুট। অর্থাৎ প্রায় একটি ঘরের সমান।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পদার্থবিদ জন মৌকলি, প্রকৌশলী জে. প্রেসপার একার্ট জুনিয়র এবং তাঁদের সহকর্মীরা মিলে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ‘এনিয়াক’ তৈরির প্রকল্পের নেতৃত্ব দেন। প্রকল্পটি সরকারি অর্থায়নে পরিচালিত হয়েছিল। ১৯৪৩ সালের প্রথম দিকে এনিয়াক নিয়ে কাজ শুরু হয়। এনিয়াক উদ্ভাবিত হয় ১৯৪৫ সালে। ‘এনিয়াক’ মূলত ‘ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার’-এর সংক্ষিপ্ত রূপ।
এনিয়াক ছিল প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যেটিতে প্রোগ্রামিং করা যেত। অন্য কম্পিউটারগুলোতে এনিয়াকের সুবিধাগুলো থাকলেও সব সুবিধা একসঙ্গে শুধু এনিয়াকেই ছিল। এটি রিপ্রোগ্রামিংয়ের মাধ্যমে অনেক বড় গাণিতিক সমস্যার সমাধান করতে সক্ষম ছিল।
এনিয়াকের প্রথম দিকের প্রোগ্রামাররা হলেন কে ম্যাকনাল্টি, বেটি জেনিংস, বেটি স্নাইডার, মার্লিন মেল্টজার, ফ্রান বিলাস এবং রুথ লিখটারম্যান।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে