এখন থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে নিরাপদে আইমেসেজ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে অ্যাপল আইফোন ১৪ সিরিজের জন্য মাইক্রোসফটের ‘ফোন লিংক’— সফটওয়্যারে নতুন এই সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকেই আইমেসেজে টেক্সট ও কল করা যাবে।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের আর আইফোনকে ডেস্কটপের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত করতে হবে না। এর আগে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এই সুবিধা পেয়ে আসছিলেন। আগে ‘ফোন লিংক’ সফটওয়্যারের মাধ্যমে অ্যাপল ব্যবহারকারীরা শুধু কিছু নোটিফিকেশন পেতে পারতেন। তবে এবার বাড়তি সুবিধাও যোগ করা হয়েছে।
এর আগে, ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ চালানোর অনুমতি দেয় মাইক্রোসফট। এখন থেকে নতুন উপায়ে ‘এআরএম’ ভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ ১১ ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান ‘প্যারালালস’-এর তৈরি ‘প্যারালালস ডেস্কটপ ১৮’ সফটওয়্যার ব্যবহার করে ‘এম১’ ও ‘এম২’ চিপ ভিত্তিক বিভিন্ন ম্যাক ডিভাইসে উইন্ডোজ-১১ এর ‘প্রো’ ও ‘এন্টারপ্রাইজ’ সংস্করণ ব্যবহারের অনুমোদন দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারসের প্রতিবেদন অনুযায়ী, ‘প্যারালালস’ একটি জনপ্রিয় ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার, যার মাধ্যমে ম্যাক মেশিনে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অ্যাপ ব্যবহার করা যায়। অ্যাপলের নিজস্ব বুট ক্যাম্প সমাধানের মাধ্যমে এই সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও ম্যাকে এই বুট ক্যাম্পের সুবিধা নেই। ফলে ম্যাক ব্যবহারকারীদের কাছে একমাত্র সমাধান প্যারালালস এর ভার্চুয়ালাইজেশন সফটওয়্যার। এবার আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাওয়ায় অনেক সীমাবদ্ধতা কমে আসবে বলে আশা করছেন ব্যবহারকারীরা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে