কম্পিউটারে টেক্সট ডকুমেন্ট তৈরির জন্য জনপ্রিয় সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড। এখানে লেখার জন্য বিভিন্ন ফন্টের অপশন থাকে। তবে ওয়ার্ডে লেখার সময় পছন্দের ফন্টটি ব্যবহার করার জন্য বারবার ফন্ট পরিবর্তনের ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই পছন্দের ফন্টটি ওয়ার্ডে ডিফল্ট হিসেবে সেট করে রাখতে হয়।
ওয়ার্ডে ডিফল্ট হিসেবে ‘ক্যালিব্রি’ ফন্ট থাকে। তবে সেই ফন্ট পরিবর্তন করে নিজের পছন্দের ফন্টকে ডিফল্ট হিসেবে সেট করা যায়। তবে ফন্ট পরিবর্তনের প্রক্রিয়াটি জানেন না অনেকেই। এটি খুবই সহজ প্রক্রিয়া। কয়েক মিনিটের মাধ্যমে ডিফল্ট ফন্ট পরিবর্তন করা সম্ভব।
মাইক্রোসফটে ডিফল্ট ফন্ট পরিবর্তন করবেন যেভাবে
মাইক্রোসফট ওয়ার্ডে ডিফল্ট ফন্ট স্টাইল পরিবর্তন করার সবচেয়ে সহজ উপায় হল ফন্ট মেনু ব্যবহার করা। এভাবে ফন্ট পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো—
১. কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ড চালু করুন।
২. লেখার পেজে যে কোনো জায়গায় ‘রাইট–ক্লিক’ (মাউসের ডানপাশের বাটন) ক্লিক করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৩. মেনু থেকে ‘ফন্ট’ অপশন নির্বাচন করুন। একটি পপআপ উইন্ডো স্ক্রিনের সামনে চালু হবে।
৪. এই উইন্ডোতে ফন্টের তালিকা থাকবে। তালিকা থেকে স্ক্রল করে পছন্দ মতো ফন্ট নির্বাচন করুন।
৫. সেই সঙ্গে ফন্টের স্টাইল (বোল্ড, ইটালিক ইত্যাদি) নির্বাচন করতে পারবেন।
৬. এরপর ফন্টের সাইজ নির্বাচন করুন।
৭. এর নিচের দিকে ‘Set As Default button’ বাটনে ক্লিক করুন। এর পর আরেকটি ছোট উইন্ডো হবে। ডিফল্ট ফন্টটি পরিবর্তন করতে চান কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এই পর্যায়ে ব্যবহারকারীর অনুমতি চাইবে।
৮. এরপর ‘ওকে’ বাটনে ট্যাপ করুন। এভাবে পছন্দের ফন্টটি ডিফল্ট হিসেবে রাখা যাবে।
কাস্টম ফন্ট ডিফল্ট হিসেবে ব্যবহার করবেন যেভাবে
মাইক্রোসফট ওয়ার্ডে থাকা কোনো ফন্ট পছন্দ না হলে ইন্টারনেট থেকে কাস্টম ফন্ট ইনস্টল করে তা ডিফল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ওয়েবসাইট থেকে পছন্দের মতো ফন্ট ডাউনলোড করুন। নির্ভরযোগ্য ওয়েবসাইট হিসেবে গুগল ফন্ট ও ফ্রন্টস্পেস ব্যবহার করতে পারেন। এসব ওয়েবসাইটে অনেক ধরনের ফন্ট পাওয়া যায়। সেগুলো ডাউনলোড করুন।
২. কম্পিউটারে কাঙ্ক্ষিত ফন্টটি ‘জিপ’ ফাইল হিসেবে থাকতে পারে। এটি ‘এক্সট্র্যাক্ট’ করে ইনস্টল করে ইনস্টল করতে হবে। এ জন্য জিপ ফাইলে প্রবেশ করে ফন্ট ফাইলটি খুঁজে বের করুন ও ওপেন করুন। এরপর ওপরের দিকে থাকা ইনস্টল বাটনে ক্লিক করুন।
ইনস্টলের পর ওপরের পদ্ধতি অনুযায়ী নতুন ফন্টটিকে ডিফল্ট হিসেবে সেট করুন।

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
৩ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৪ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৫ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৫ দিন আগে