
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বরে) বিশ্ববাজারে স্মার্টফোন বিক্রিতে শীর্ষ স্থান অর্জন করেছে অ্যাপল। এই তালিকার শীর্ষ তিনটি স্থান দখল করেছে প্রযুক্তি জায়ান্টটি। আইফোন ১৫ সিরিজের বেশ কয়েকটি মডেল এই তালিকায় রয়েছে। একটি বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অন্যদিকে এই তালিকায় সবচেয়ে বেশি স্থান দখল করেছে স্যামসাং। ২০১৮ সালের পর প্রথমবারের মতো স্যামসাংয়ের গ্যালাক্সি এস ডিভাইস তালিকার শীর্ষ ১০–এ স্থান পেয়েছে। মোট স্মার্টফোন বাজারের ১৯ শতাংশের শেয়ার দখল করেছে তালিকায় স্থান পাওয়া শীর্ষ ১০ মডেল।
কাউন্টার পয়েন্ট রিসার্চের গ্লোবাল হ্যান্ডসেট মডেল সেলস ট্র্যাকার অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন ছিল আইফোন ১৫। এর পরপরই তালিকায় স্থান পায় আইফোন ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৫ প্রো। এগুলো যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করেছে। মোট ৪টি মডেল নিয়ে অ্যাপল শীর্ষ ১০-এ স্থান পায়, যার মধ্যে আইফোন ১৪ সপ্তম স্থানে রয়েছে।
গবেষণার নোটে বলা হয়েছে যে, অত্যাধুনিক স্মার্টফোনে কেনার প্রতি ব্যবহারকারীদের ক্রমবর্ধমান আগ্রহের কারণে অ্যাপলের স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলগুলোর মধ্যে বিক্রির পার্থক্য কমেছে। তৃতীয় ত্রৈমাসিকে প্রথমবারের মতো মোট আইফোন বিক্রির অর্ধেকের বেশি বিক্রিতে অবদান রেখেছে প্রো সংস্করণগুলো। অ্যাপলকে উচ্চমূল্যের ডিভাইস বিক্রিতে সফল হতে সাহায্য করেছে এসব মডেল।
অপরদিকে এই তালিকায় সবচেয়ে বেশি স্যামসাং কোম্পানির স্মার্টফোন স্থান পেয়েছে। এই কোম্পানিটির মোট পাঁচটি স্মার্টফোন এই তালিকায় রয়েছে। এর মধ্যে চারটি ডিভাইস বাজেট ‘এ’ সিরিজের। তবে স্যামসাং গ্যালাক্সি এস ২৪ দশম স্থান অর্জন করেছে। ডিভাইসটি ২০১৮ সালের পর প্রথম গ্যালাক্সি এস সিরিজ ডিভাইস হিসেবে শীর্ষ ১০–এ স্থান পেয়েছে। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানি দাবি করে যে, তারা বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বড় গ্রাহক শ্রেণির জন্য এন্ট্রি ও মিড-প্রাইস রেঞ্জের ডিভাইস নিয়ে কাজ করছে।
অ্যাপল এবং স্যামসাং উভয়ই তাদের শীর্ষ স্থান বজায় রাখতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ডিভাইসে যুক্ত করার মাধ্যমে। আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স এর মাধ্যমে এবং আর স্যামসাংয়ের গ্যালাক্সি এআই–এর মাধ্যমে স্মার্টফোনগুলো এআই প্রযুক্তি যুক্ত করেছে। এই দুই প্রযুক্তি জায়ান্টের পাশাপাশি একটি বাজেট মডেল রেডমি ১৩সি ৪জি এই তালিকার নবম স্থানে রয়েছে। শীর্ষ ১০-এ স্থান পাওয়ার মধ্যে একমাত্র অন্য কোম্পানি হলো শাওমি।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে