নিজস্ব ‘মেসেজেস’ অ্যাপে পরীক্ষামূলকভাবে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা চালু করেছে টেক জায়ান্ট গুগল। নতুন এই সুবিধায় বার্তা লিখে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা এআই। ব্যবহারকারীদের প্রয়োজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে বার্তা লিখে দেবে এটি। ফলে বেশ দ্রুত বার্তা পাঠাতে পারবেন ব্যবহারকারীরা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুরুতে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যবহারকারীরা গুগলের ‘মেসেজেস’ অ্যাপে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধা পাচ্ছেন। গুগল জানিয়েছে, ব্যবহারকারীর সর্বশেষ পাঠানো মেসেজগুলো পর্যালোচনা করে নতুন করে পুরো মেসেজ লিখে দেবে নতুন এআই সুবিধা। এ ছাড়া, মেসেজগুলো পাঠানোর আগে সম্পাদনের সুযোগও থাকছে।
মেসেজেস অ্যাপে এআইভিত্তিক সুবিধাটি যুক্ত হলেও তা স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। এ সুবিধা ব্যবহার করতে ব্যবহারকারীকে অ্যাপের সেটিংস মেন্যুতে গিয়ে ‘পেনসিল’ আইকনে ক্লিক করে ‘ম্যাজিক কম্পোজ’ সুবিধাটি চালু করতে হবে।
এদিকে, জিমেইলে নতুন এআই সুবিধা চালু করছে টেক জায়ান্ট গুগল। এআই সুবিধাটি ব্যবহারকারীকে পুরো একটি ই-মেইল লিখে দেবে। নতুন এই সুবিধার নাম ‘হেল্প মি রাইট’। এটি মূলত জিমেইলের ‘অটো রিপ্লাই’ ও ‘জেনারেটিভ টেক্সট’ এর উন্নত সংস্করণ।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ডেভেলপারদের নিয়ে অনুষ্ঠিত আই/ও ২০২৩ সম্মেলনে জিমেইলে নতুন এই সুবিধা আনার ঘোষণা দেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আগের ই-মেইল পর্যালোচনা করে পুরো ই-মেইল লিখে দেবে নতুন এই এআই টুল। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে লেখা ই-মেইলটি ব্যবহারকারীরা সম্পাদনা করে নিতে পারবেন।

বিশ্বের মোট ইন্ডিয়াম উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে চীন থেকে। এটি মূলত দস্তা বা জিংক শোধনের সময় উপজাত বা বাইপ্রোডাক্ট হিসেবে উৎপাদিত হয়। সাধারণত বিভিন্ন ধরনের ডিসপ্লে এবং সোল্ডারিংয়ের কাজে এটি বেশি ব্যবহৃত হলেও...
২ দিন আগে
বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান কর্তৃক কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) কোডিং অ্যাসিস্ট্যান্ট ‘কার্সর’-এর (Cursor) মূল প্রতিষ্ঠান ‘অ্যানিস্ফিয়ার’ (Anysphere) অধিগ্রহণের খবর চাউর হয়েছে। প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) মার্কিন ডলারের এই বিশাল চুক্তির পর রাতারাতি বিশ্ব...
৩ দিন আগে
শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগের জের ধরে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। আরব দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে এই ধরনের কঠোর আইন চালু করলো মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি।
৩ দিন আগে
বিশ্বব্যাপী মেমোরি চিপের দাম দ্রুত বেড়ে যাওয়ায় নিজেদের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। প্রযুক্তি জায়ান্টটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি ‘এড়ানো সম্ভব নয়।’ মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে...
৪ দিন আগে