গ্রাহকদের প্রিমিয়াম সার্ভিসে আকৃষ্ট করার জন্য ‘প্লেয়েবলস’ নামের নতুন ফিচার নিয়ে এল ইউটিউব। একটি আলাদা সেকশনে ইউটিউব অ্যাপ ও ডেস্কটপে ফিচারটি পাওয়া যাবে। এর মাধ্যমে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ধরনের আর্কেড গেম খেলা যাবে। এজন্য গেমগুলো আলাদাভাবে ডাউনলোড করতে হবে না। শুধুমাত্র ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা এসব গেম খেলতে পারবে।
প্লেয়াবলস ফিচারে ঢোকার পর ‘হোম ও ব্রাউস’ নামে দুটি ট্যাব দেখা যাবে। সর্বশেষ যে গেমগুলো খেলা হয়েছে ও জনপ্রিয় গেমের তালিকা হোম ট্যাবে দেখা যাবে। আর ব্রাউস ট্যাবে বিস্তৃত পরিসরের গেম দেখা যাবে। বর্তমানে ব্রাউস ট্যাবে ৩৭টি গেম রয়েছে।
এই ফিচারের সবচেয়ে আকর্ষণীয় দিক হল গেমগুলো খেলার জন্য প্ল্যাটফর্মটি থেকে বের হতে হবে না। সেই সঙ্গে ডাউনলোডের ঝামেলা ছাড়াই গেমগুলো খেলা যাবে।
তবে ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং প্রিমিয়ামের কিছু গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারছেন। প্রাথমিক পর্যায়ে অ্যাংরি বার্ডস শোডাউন, ব্রেইন আউট ও ডেইলি সলিটায়ার এর মত জনপ্রিয় শিরোনামের গেমগুলি প্লেয়াবলসে পাওয়া যাবে। তবে ভবিষ্যতে আরও গেম এতে অন্তর্ভুক্ত করবে ইউটিউব।
ইউটিউবই প্রথম স্ট্রিমিং প্ল্যাটফর্ম নয় যেটি সাবস্ক্রাইবারদের জন্য গেমিং আর্কেডের সুবিধা নিয়ে আসছে। ২০২১ সালের নভেম্বরে সাবস্ক্রাইবারদের জন্য গেমিং আর্কেড ফিচার নিয়ে এসেছে নেটফ্লিক্স। তবে এটি গ্রাহকদের খুব একটা সাড়া ফেলনি। তবে নেটফ্লিক্সের গেমিং ফিচারের চেয়ে প্লেয়াবলস কতটুকু জনপ্রিয়তা পাবে সময়ই বলে দেবে।
২০২৪ সালের ২৮ মার্চ পর্যন্ত ইউটিউব এই ফিচার প্ল্যাটফর্মে রাখবে। এরপর জনপ্রিয়তার ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটিতে ফিচারটি রাখা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক জনপ্রিয়তা পেলে ফিচারটিকে স্থায়ীভাবে যুক্ত করবে ইউটিউব।
তথ্যসূত্র: গিজমোচায়না

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে