ইন্টারন্যাশনাল স্পেস (আইএসএস) স্টেশন ধ্বংস করার পরিকল্পনা করছে নাসা। কারণ এটির মেয়াদ ফুরিয়ে আসছে। অর্থাৎ স্টেশনটির কর্মক্ষম জীবন প্রায় শেষের দিকে। আর এই কাজটি সফলভাবে শেষ করার জন্য নাসা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে।
ফুটবল মাঠের আকারের এই আইএসএসের মেয়াদকাল ছিল ২০৩০ সাল পর্যন্ত। পরিকল্পনা অনুসারে, ২০৩০ সালে আইএসএসটির কার্যক্ষমতা শেষ হওয়ার কিছুক্ষণ পর সেটিকে স্পেসএক্সের বিশেষভাবে ডিজাইন করা একটি ডিওরবিট যানের মাধ্যমে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা ছিল। অবতরণের সময় আইএসএস পৃথিবীর বায়ুমণ্ডলে ঘণ্টায় ১৭ হাজার মাইল গতিতে আঘাত হানার কথা। এরপর একে সমুদ্রের একটি ক্র্যাশডাউনে অবতরণ করানোর কথা ছিল।
কিন্তু এর আগেই মহাকাশ স্টেশনটিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তার প্রমাণ মিলছে এর প্রযুক্তিগত ত্রুটি এবং অন্যান্য সমস্যার মাধ্যমে। যেমন গত ২৭ জুন আইএসএসে থাকা ৯ জন মহাকাশচারী ডক করা বোয়িং স্টারলাইনার ক্রু ক্যাপসুলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। কারণ, একটি বিচ্ছিন্ন রাশিয়ান উপগ্রহ থেকে শত শত ধ্বংসাবশেষ মহাকাশ স্টেশনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছিল। তবে মহাকাশ স্টেশনটি কখন পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তা এখনো স্পষ্ট নয়।
সূত্র: লাইভ সায়েন্স ডটকম

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৮ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৮ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে