হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আপডেটে কেনাকাটা, খাবার অর্ডারের সুবিধাসহ আরও অনেক ফিচার নিয়ে এল মেটা। তবে আপাতত ভারতের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। আস্তে আস্তে এর পরিধি বাড়বে বলে মেটা জানিয়েছে।
ইন্ডিয়াটিভি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, এসব ফিচারের মধ্যে একটি হল ‘ফ্লস’। ফিচারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চ্যাট উইন্ডোর মধ্যে ব্যক্তিগত ফরম তৈরি করতে দেয়, যার মাধ্যমে গ্রাহকরা সিট নির্বাচন, খাবার অর্ডার ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো সুবিধা পাবে।কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারগুলো ছাড়া হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
মেটার আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ফিচার হল ‘মেটা ভেরিফাইড’। ফিচারটি হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য চালু করা হবে। এই ভেরিফিকেশন ব্যাজের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দিবে। এই ভেরিফিকেশন ব্যাজ ব্যবসায়িক অ্যাকাউন্টকেও সমর্থন দিবে এবং ছদ্মবেশী অ্যাকাউন্টের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। ব্যাজটি মাধ্যমে কাস্টম হোয়াটসঅ্যাপ পেজ তৈরির উন্নত পরিষেবা পাওয়া যাবে । সেইসঙ্গে ওয়েবসাইটে সার্চ করলে পেজটি দেখা যাবে ।
গ্রাহকদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়া সহজ করতে একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে ব্যবহার করার সুবিধাও নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ।
ছোট ব্যবসার ক্ষেত্রে মেটা ভ্যারিফাইড ফিচারটির কার্যকারিতা যাচাইয়ের পরিকল্পনা শুরু করেছে মেটা। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে ফিচারটিকে আরও প্রসারিত করা হবে।
ইতিমধ্যে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা এনেছে মেটা। ব্যবহারকারীরা প্রয়োজনীয় পণ্যগুলো কার্টে নিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডেরমত অপশন ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। ব্যবহারকারীর পেমেন্টের সুবিধার জন্য রাজোরপে ও পেইউয়ের মত অনলাইন পেমেন্ট পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম শিশুদের মানসিক ও শারীরিকভাবে ক্ষতি করছে—যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের দায়ের করা একটি মামলা নিষ্পত্তির জন্য শতকোটি ডলার (১৭.১ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা...
১১ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা যে ধরনের মূল্যবোধ ও বিশ্বাস ধারণ করেন, অ্যালগরিদম প্রায়শই তার বিপরীতধর্মী কনটেন্ট বা পোস্ট তাদের ফিডে বেশি ছড়িয়ে দিচ্ছে। বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী ‘প্রোসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ প্রকাশিত নতুন এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
১৯ ঘণ্টা আগে
এখন ইন্টারনেটের এক-তৃতীয়াংশের বেশি লেখা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি হচ্ছে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণাটি করেছে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। তারা বলছে, নতুন ওয়েবপেজগুলোর প্রায় ৩৫ শতাংশে ‘উল্লেখযোগ্য মাত্রায় এআই দিয়ে সম্পাদনা বা লেখার’ লক্ষণ পাওয়া গেছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মহাকাশ গবেষণা ও রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য লুইজিয়ানায় সবচেয়ে বড় উৎক্ষেপণকেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এই প্রকল্পে ব্যয় হবে প্রায় ১০০ বিলিয়ন ডলার।
২১ ঘণ্টা আগে