তরুণ প্রজন্মের মাঝে গেমস নিয়ে অনেক আগ্রহ রয়েছে। তবে গেমস যেন পড়াশুনার ক্ষতি না করে তা দেখতে হবে। আর গেমস যেন অসুস্থতার কারণ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে পরিমিতিবোধের দিকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
অনেকেই জানতে চান গেমসের বিবর্তন টা কিভাবে হল? কিভাবে গেমের বাজার এই পর্যায়ে এসেছে? এখানে কয়েক ধরণের গেমস ও এর বিবর্তন তুলে ধরা হল।
কম্পিউটার গেমস
যেসব গেমস সাধারণত কম্পিউটারে খেলা হয় তাকে কম্পিউটার গেমস বলে। বর্তমানে ডেস্কটপ কম্পিউটারে গেমস খেলা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। গেমসগুলো সাধারণত সফটওয়্যার হিসেবে থাকে। এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা কিনে খেলা যায়। এছাড়াও গেমসের বিভিন্ন সিডি বা ডিস্ক পাওয়া যায়। এছাড়া বিভিন্ন অনলাইন গেমসও রয়েছে।
আর্কেড গেমস
আর্কেড গেমস হচ্ছে মুদ্রা-চলিত বিনোদন-মূলক যন্ত্র। অধিকাংশই ভিডিও গেমস, পিনবল যন্ত্র ও যান্ত্রিক বৈদ্যুতিক গেম হিসেবে মার্কেটে দেখা যায়।
কনসোল গেমস
কনসোল গেমস হচ্ছে এমন গেমস যা কিছু বিশেষ ইলেক্ট্রনিক যন্ত্রে খেলা হয়। এসব যন্ত্রকে গেম কনসোল বলা হয়ে থাকে। কিছু উল্লেখযোগ্য গেম কনসোল হল- XBox,Nintendo,Wii, Playstation ইত্যাদি।
হ্যান্ডহেল্ড গেমস
হ্যান্ডহেল্ড গেমস এক হাতে বহনযোগ্য এক প্রকার ছোট যন্ত্রে খেলা হয়। এসব যন্ত্রকে হ্যান্ডহেল্ড ডিভাইস বলে। এ যন্ত্রে একটি স্ক্রিন, একটি স্পিকার ও কিছু বাটন থাকে। ১৯৭০ সালের দিকে এসব গেমসের উৎপত্তি। ২০০০ সাল পর্যন্ত এসব গেম অনেক জনপ্রিয় ছিল। মোবাইল গেমসের আবিষ্কারের পর এর জনপ্রিয়তা কমতে থাকে।
মোবাইল গেমস
যে সমস্ত গেমস মোবাইল ফোনে খেলা হয় তাকে মোবাইল গেম বলে। বিংশ শতাব্দীর শেষের দিকে এ ধরণের গেমসের উদ্ভব ঘটে। সর্বপ্রথম আবিষ্কৃত মোবাইল গেম ছিল Tetris। এটি ১৯৯৪ সালে প্রথম Hagenuk MT-2000 ফোনে আসে। এরপর Nokia 6610 ফোনে Snake গেমটি যুক্ত করে নোকিয়া। এটি পরবর্তীতে অনেক জনপ্রিয়তা লাভ করে। স্মার্টফোন আবিষ্কারের পর মোবাইল গেমের জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। বর্তমানে এটি সবচেয়ে জনপ্রিয় গেমিং প্লাটফর্ম। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেমগুলো হল- Clash Of Clans, Clash Royale, PUBG MOBILE, FreeFire ও Among Us.

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে