নতুন নতুন প্রযুক্তিপণ্য দিয়ে ব্যবহারকারীদের তৃপ্ত করতে শাওমির জুড়ি নেই। এই প্রযুক্তি জায়ান্ট এবার দেশের বাজারে নিয়ে এল নতুন স্মার্টফোন শাওমি রেডমি নোট ১৪। ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনে আছে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ফটোগ্রাফি ও ছবি সম্পাদনায় এ ক্যামেরা দেবে প্রফেশনাল অভিজ্ঞতা। পারফরম্যান্স ও স্টাইলের ভিন্নতার কারণে টেকপ্রেমীদের নজর কাড়বে শাওমি রেডমি নোট ১৪।
স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা প্রাণবন্ত, স্পষ্ট ও নিখুঁত ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। ছবি সম্পাদনা ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই এবং এআই ইরেজ টুল।
নতুন স্মার্টফোন বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি, যাঁরা পারফরম্যান্স, ডিজাইন ও প্রিমিয়াম অভিজ্ঞতায় বিশ্বাসী, তাঁদের সবার পছন্দের শীর্ষে থাকবে স্মার্টফোনটি।’
শাওমি রেডমি নোট ১৪-এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরেবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে এবং দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫। এ ধরনের সুরক্ষাব্যবস্থা এই সেগমেন্টে শুধু শাওমি রেডমি নোট ১৪-এ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ধুলা এবং পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। ফলে যেকোনো পরিস্থিতিতে স্মার্টফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

আবারও বড় রকমের ছাটাইয়ের ঘোষণা দিল রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বড় ধরনের সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের কর্মীর প্রায় ১০ শতাংশ ছাঁটাই করতে যাচ্ছে তারা। এতে চাকরি হারাতে পারেন তিন হাজারের বেশি কর্মী। গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের
২ দিন আগে
২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেব্লগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা ৪১ হাজার জিবিপিএস হবে বলে জানিয়েছে বিএসসিপিএলসি। কোম্পানিটির দাবি, দেশে এখন আন্তর্জাতিক ব্যান্ডউইডথের কোনো ঘাটতি নেই। তবে বেসরকারি উদ্যোক্তারা নতুন কেব্ল না এলে সংকটের আশঙ্কা করেছেন...
৩ দিন আগে
৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি...
৪ দিন আগে
পৃথক পৃথক ডিজিটাল ব্যবস্থা থাকলেই ডিজিটাল সরকার প্রতিষ্ঠিত হয় না বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, ডিজিটাল রূপান্তরের লক্ষ্য শুধু প্রযুক্তি ও সরকারি সেবা ডিজিটাল করা নয়, বরং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিত, দক্ষ ও জবাবদিহিমূলক করে উন্নত
৪ দিন আগে