
ফাইভ জি তরঙ্গ নিলামে বিক্রি করেছে বিটিআরসি। নিলামের প্রথম রাউন্ডেই ১০ হাজার ৬০১ কোটি টাকার তরঙ্গ কিনেছে চার মোবাইল অপারেটর। তরঙ্গ কেনায় শীর্ষে আছে গ্রামীণফোন ও রবি ৷
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই নিলামের আয়োজন করে। এতে টেলিটক ও বাংলালিংকও অংশ নেয়।
‘স্পেক্ট্রাম অকশন-২০২২’ শীর্ষক নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয় ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার। এবারের নিলামের জন্য ২.৩ এবং ২.৬ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়। নিলাম অনুষ্ঠিত হয় ১৮ ব্লকে। প্রতি ব্লকে ছিল ১০ মেগাহার্টজ করে তরঙ্গ। মোট ২২০ মেগাহার্টজ তরঙ্গ নিলামের জন্য ছিল। এর মধ্যে ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়। সবচেয়ে বেশি তরঙ্গ কিনেছে গ্রামীণফোন ও রবি। অপারেটর দুটি ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কেনে। বাংলালিংক ও টেলিটক যথাক্রমে ৪০ এবং ৩০ মেগাহার্টজ তরঙ্গ কেনে। তরঙ্গ বিক্রি করে সরকারের আয় হলো ১০ হাজার ৬৪৬ কোটি টাকা। এই তরঙ্গ দিয়ে ফাইভ-জি ছাড়াও থ্রিজি এবং ফোরজি নেটওয়ার্কে সেবা দেওয়া যাবে।
নিলাম অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারও অংশ নেন।
নিলাম অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অপারেটরদের মানসম্মত সেবাদানের আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন আর অপারেটরদের তরঙ্গের কোনও ঘাটতি থাকবে না।’
প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার নিলামের দিনটাকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘নিলাম অনুষ্ঠান পেছানোর জন্য আমাকে নানাভাবে অনুরোধ করা হলেও আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, মুজিব শতবর্ষের শেষ দিনে হলেও এটি আয়োজন করা হবে। আজ সেই দিন।’
মোস্তাফা জব্বার বলেন, ‘মোবাইল অপারেটরগুলো যে তরঙ্গ ছিল আজ থেকে তা সবার দ্বিগুণ হয়ে গেল। ফলে গ্রাহক এখন থেকে মানসম্মত সেবা পাবে, এটা আশা করা যায়।’
গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষণ মূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে