বিঘ্নিত হওয়ার পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনে গুগলের পরিষেবা। ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর ডট কমের তথ্য অনুসারে, সোমবার (৮ আগস্ট) গুগলের সেবা বিঘ্নিত হওয়ার খবর পাওয়া যায়।
বেশ কয়েকটি সূত্রের বরাতে ডাউন ডিটেক্টর জানায়, কেবল যুক্তরাষ্ট্রেই গুগলের ৩০ হাজারেরও বেশি ব্যবহারকারী সেবা বিঘ্নিতের অভিযোগ করেছেন।
জাপানে প্রায় ৫ হাজার ৯০০ ব্যবহারকারী সমস্যার কথা জানিয়েছেন। ট্র্যাকিং ওয়েবসাইটটি বলছে, কানাডা এবং অস্ট্রেলিয়াতেও সেবা বিঘ্নিত হয়।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি গুগল।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ নিয়ন্ত্রণে আনতে বিশ্বব্যাপী জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তবে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগকে অনেকটাই খাটো করে দেখছে যুক্তরাষ্ট্র ও চীন।
২ দিন আগে
বহু মানুষের জীবনের পুরোটাই খরচ হয়ে যায় সোনার হরিণের পেছনে দৌড়ে। আর কারও কাছে সোনার হরিণ নিজেই দরজায় এসে কড়া নাড়ে। আলেক্সান্ড্র ওয়াং তেমনই এক বিস্ময়কর উদাহরণ, যিনি মাত্র ১৯ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের চিরাচরিত লেখাপড়া...
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যম এখন আশির দশকের আমেজে ভরে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সেলফি রূপ নিচ্ছে রেট্রো পোর্ট্রেটে। পুরোনো দিনের হেয়ারস্টাইল, ভিনটেজ পোশাক আর ফিল্ম টেক্সচারের এই ছবিগুলো তৈরি করা বেশ সহজ।
২ দিন আগে
ভাবুন তো, আপনি মঙ্গলের উদ্দেশে ভেসে যাচ্ছেন অসীম মহাশূন্যে। হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনায় মহাকাশযানের সব ডিজিটাল ও ইলেকট্রনিক নেভিগেশন বিকল হয়ে গেল। পৃথিবীর সঙ্গেও বিচ্ছিন্ন রেডিও যোগাযোগ। অন্তহীন অন্ধকারের বুক চিরে কীভাবে আবার ফিরে আসবেন প্রিয় গ্রহে?
২ দিন আগে