বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট নিশ্চিত করেছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না। তবে স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।
২০০৩ সালে এস্তোনিয়ায় প্রথম চালু হয় স্কাইপ এবং দ্রুত সারা বিশ্বে আন্তর্জাতিক কলিংয়ে সহজতর ও সস্তা সেবা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। ২০০৫ সালে স্কাইপ কিনে নেয় ই-কমার্স কোম্পানি ইবে। ২০০৯ সালে সেই অংশীদারত্ব ভেঙে স্কাইপের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় কোম্পানিটি। এরপর ২০১১ সালে ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। সেই সময় এটি ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় একক অধিগ্রহণ।
মাইক্রোসফটের ৩৬৫ কলাবরেটিভ অ্যাপস অ্যান্ড প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট জেফ টেপার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘স্কাইপ আধুনিক যোগাযোগের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের জন্য এটি গর্বের বিষয় যে, আমরা এর অংশ ছিলাম।’
এ ছাড়া মাইক্রোসফট টিমস নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ব্যবহারকারীদের আরও কার্যকরভাবে সংযুক্ত রাখবে বলে আশা করছে জেফ টপার।
স্কাইপের জনপ্রিয়তা গত কয়েক বছরে ধীরে ধীরে কমেছে। বিশেষ করে মহামারির পর যেসব প্রতিদ্বন্দ্বী অ্যাপ, যেমন জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্স আরও শক্তিশালী হয়েছে। এর পাশাপাশি অ্যাপল ও মেটা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোও তার প্রতিযোগী হিসেবে সামনে এসেছে।
স্কাইপের বিদায়ের এই অধ্যায় নতুন যুগের সূচনা, যেখানে মাইক্রোসফট টিমসের মতো আধুনিক ও শক্তিশালী প্ল্যাটফর্মের দিকে মনোযোগ দেওয়া হবে।
তথ্যসূত্র: সিএনএন

চাকরির বাজারের পর এবার খেলাধুলার জগতেও মানুষের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে রোবট। চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউনিট্রি এমন একটি অতিমানবসদৃশ রোবটের প্রদর্শন করেছে, যার গতি বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টের চেয়েও বেশি বলে দাবি করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
টেলিযোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে অংশীজনদের অভিযোগ, মতামত ও প্রশ্ন জানতে প্রতি চার মাসে একবার গণশুনানি করবে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
১ দিন আগে
শহরের পাশাপাশি দেশের গ্রামাঞ্চলেও উন্নত মোবাইল নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, শুধু মেগাসিটি বা শহরকে কেন্দ্র করে মোবাইল নেটওয়ার্কের উন্নয়ন করলে হবে না...
১ দিন আগে
মোবাইল অপারেটরদের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগের তালিকা দিনে দিনে দীর্ঘ হচ্ছে। সেবার মান, ইন্টারনেটের গতি (ডেটা স্পিড), মূল্য সংযোজন পরিষেবা (ভ্যালু অ্যাডেড সার্ভিস-ভ্যাস), রিচার্জ/বিলিংসহ বিভিন্ন বিষয়ে গত সাড়ে পাঁচ বছরে দেশের চার মোবাইল অপারেটরের বিরুদ্ধে বিটিআরসিতে...
২ দিন আগে