প্রযুক্তির উন্নতির ধারাবাহিকতায় আমরা একে অন্যের সঙ্গে যোগাযোগ করার উপায়ও বদলে ফেলেছি। এখন আর শুধু ফোনকল বা মেসেজই নয়, ভিডিও কলে কথা বলা কিংবা একাধিক মানুষকে একসঙ্গে যুক্ত করা আরও সহজ হয়ে উঠেছে। তাই পুরোনো অনেক প্রযুক্তিকে বিদায় নিতে হচ্ছে।
ভিডিও কলে কথা বলার চর্চা শুরু হয় স্কাইপ দিয়ে। কয়েক বছর আগে পর্যন্ত বিশ্বব্যাপী এর ব্যাপক জনপ্রিয়তা ছিল। কিন্তু মাইক্রোসফট নিজেই এর পরিবর্তে নতুন সুবিধা নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, এ বছরের মে মাস থেকে স্কাইপের কার্যক্রম বন্ধ করে দিয়ে মাইক্রোসফট টিমস ব্যবহারের ওপর বেশি মনোযোগ দেওয়া হবে। টিমস একাধিক সুবিধা নিয়ে আসবে, যেমন ভিডিও কল, মেসেজ পাঠানো, ফাইল শেয়ার করা এবং আরও অনেক কিছু। এর বাইরে ভার্চুয়াল সভা আয়োজন, ক্যালেন্ডার ব্যবস্থাপনা এবং একসঙ্গে কাজ করার জন্য কমিউনিটি তৈরি করার মতো আরও কিছু সুবিধা পাবেন টিমস ব্যবহারকারীরা। গত দুই বছরে মাইক্রোসফট টিমস ব্যবহারকারীদের মিটিংয়ের সময় ৪ গুণ বেড়েছে।
স্কাইপ ব্যবহারকারীদের জন্য দুটি বিকল্প
মাইক্রোসফট টিমসে স্থানান্তর
স্কাইপে ব্যবহারকারীরা স্কাইপে অ্যাকাউন্ট ব্যবহার করে মাইক্রোসফট টিমসে লগইন করতে পারবেন। একবার টিমসে লগইন করলে স্কাইপের সব চ্যাট এবং কন্টাক্ট স্বয়ংক্রিয়ভাবে টিমসে চলে আসবে; যাতে আপনি সহজে কাজ চালিয়ে যেতে পারেন। টিমস ব্যবহারকারীরা স্কাইপে ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং স্কাইপে ব্যবহারকারীরা টিমস ব্যবহারকারীদের সঙ্গে কথা বলতে পারবেন।
স্কাইপে ডেটা এক্সপোর্ট
যদি আপনি টিমসে যেতে না চান, তবে আপনার স্কাইপের সব ডেটা এক্সপোর্ট করে নিতে পারবেন। স্কাইপ ৫ মে পর্যন্ত ব্যবহার করা যাবে। তাই এর ব্যবহারকারীদের কাছে পর্যাপ্ত সময় থাকবে টিমস ব্যবহার শুরু করা কিংবা নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার জন্য।
মাইক্রোসফট টিমস ব্যবহার কীভাবে শুরু করবেন
» ব্যবহারকারী চাইলে স্কাইপ ব্যবহার করে টিমসে কাজ চালিয়ে যেতে পারবেন।
» প্রথমে মাইক্রোসফট টিমস ডাউনলোড করুন।
» স্কাইপ অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
» এখন আপনার স্কাইপের চ্যাট ও কন্টাক্ট সব টিমসে দেখতে পাবেন।
স্কাইপে পেইড পরিষেবায় পরিবর্তন
» এখন থেকে নতুন গ্রাহকদের জন্য স্কাইপ ক্রেডিট ও সাবস্ক্রিপশনের মতো স্কাইপের পেইড পরিষেবার জন্য অফার করা হবে না। তবে যাঁরা এরই মধ্যে সাবস্ক্রিপশন নিয়েছেন, সেটি শেষ না হওয়া পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
» স্কাইপে দীর্ঘদিন ধরে আধুনিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে সময়ের সঙ্গে মাইক্রোসফটের এই পরিবর্তন ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে আশা করা যায়।
সূত্র: মাইক্রোসফট

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে