চলমান অর্থনৈতিক মন্দার কারণে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসায় মন্থর গতি লক্ষ করছেন ওয়ালস্ট্রিটের বিশ্লেষকেরা। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গতকাল মঙ্গলবার অ্যালফাবেটের প্রকাশিত ত্রৈমাসিক এক প্রতিবেদনে ওয়ালস্ট্রিটের বিশ্লেষকদের অনুমানের চেয়ে গুগলের বর্তমান আয় কিছুটা কম দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময়কালের মধ্যে গুগল আয় করেছে ৬ হাজার ৯১০ কোটি মার্কিন ডলার, যা এ বছরের এখন পর্যন্ত মোট আয়ের মাত্র ৬ শতাংশ বেশি। এ ছাড়া গুগলের ডিজিটাল বিজ্ঞাপন খাত থেকে গত বছরের চেয়ে আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে ইউটিউবের বিজ্ঞাপন খাতে আয় বেড়েছ মাত্র ২ শতাংশ।
অন্যদিকে অ্যালফাবেটের শেয়ারমূল্য ৬ শতাংশ হ্রাস পেয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক বিবৃতিতে চলমান অর্থনৈতিক মন্দাবস্থাকে এর জন্য দায়ী করেছেন। বিবৃতিতে পিচাই বলেন, ‘বর্তমানের অর্থনৈতিক পরিস্থিতিতে আমরা আমাদের বিনিয়োগ খাতের দিকে নজর দিচ্ছি।’
গুগল ছাড়াও বেশ কিছু টেক প্রতিষ্ঠান চলমান অর্থনৈতিক মন্দাবস্থার প্রভাব তাদের অনলাইন বিজ্ঞাপন খাতে লক্ষ করতে শুরু করেছে বলে জানিয়েছে সিএনএন। উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি, মন্দার আশঙ্কাসহ রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধকে এই ব্যাবসায়িক মন্দার জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৫ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে